সত্যিই তারা বড় অসহায় ও মাসুম শিশু !
২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বড় ছেলের জন্মদিন উপলক্ষ্যে পরিবারের সকলে মিলে উত্তরার স্থানীয় একটি রেষ্টুরেন্টে খেলাম ! খাওয়া দাওয়া শেষে যখন নীচে নামলাম তখন (রাত ১০.৩০টা) দেখি আমার ছেলেদের মত ৬ জন শিশু ফুটপাতে শুয়ে গল্প করছে। আমার ছেলেরা দেখে বলল আব্বু তোমার আসল মানুষ ! সত্যিই তাই ! আমি তাদের অনেক ভালবাসি ! কথা বলতেই জিজ্ঞাস করলাম কি খাবে? এক বাক্যে সবাই বলল ভাত খাবে। আমি দেখেছি এ সব শিশুরা তিন বেলা বা দু বেলা ভাত খেতে পারে না। কারন ৫/ ১০ টাকা পেলেই এটা ওটা খেয়ে পেলে। কারন এক সাথে ভাত খাওয়ার জন্য কমপক্ষে হলেও এ ঢাকা শহরে ৬০/ ৭০ টাকা প্রয়োজন,তা তারা জমিয়ে রাখতে পারে না। কিছু টাকা পেলেই ক্ষুধার যন্ত্রনায় তারা টুকটাক কিছু খেয়ে পেলে। এটি আমার গবেষনা ও বাস্তব অভিজ্ঞতার কথা। তাই আমি সুযোগ পেলে আমার সামর্থ্য বিবেচনা করে এ সকল শিশুদের একবেলা পেটভরে ভাতই খাওয়ায় ! আপাততঃ এটুকুই করি এবং কাউকে অসুস্হ দেখলে একটু চিকিৎসা দেওয়ার চেষ্টা করি।


গতকাল দুপুরে ঢাকা ষ্টেডিয়াম এলাকার এক অসুস্হ পথ শিশুকে চিকিৎসার ব্যবস্হা করেছি এবং গত রাতে একটি রেষ্টুরেন্টে ছবির শিশু গুলোকে 1/2 প্লেট করে মুরগী পোলাও খাওয়েছি ! খুবই ভাল লেগেছিল ! কাল একটু ব্যতিক্রম ছিল আমার স্ত্রী ছেলেরাও আমার এ কাজের সময় (রাতে) ছিল ! মহান আল্লাহর কাছে দোয়া করি যেন, আমাদের সমাজের সামর্থ্যবানরা দরদী হয়ে এ সকল শিশুদের জন্য স্থায়ী নিরাপত্তামূলক কিছু করেন ! সত্যিই তারা বড় অসহায় ও মাসুম শিশু ! তাদের .0001% দোষ আছে বলে আমি মনে করি না। তাদের আদর ও মায়া করে কিছু করুন দেখবেন অনেক ভাল লাগবে ! ভাল থাকুন !
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।...
...বাকিটুকু পড়ুন
২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর...
...বাকিটুকু পড়ুন
সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন