যে পৃথিবী অসহায় অবুঝের ক্রন্দন বুঝে না, সে পৃথিবী অশান্তই থাকবে !
৩০ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছবির শিশুগুলোর জীবন যাপন পথেই ! নিকট আত্মীয়ের বিবাহ অনুষ্টান থেকে বাসায় ফিরছিলাম, রাত ১২.০৬ মিনিটে শিশুগুলোর সাথে দেখা মিলল উত্তরা নর্থ টাওয়ারের সামনের রাস্তায়। তারা ভাত খেতে চেয়েছিল অনেক রাত হয়ে যাওয়ায় খুব ইচ্ছা থাকলেও আজ তা পারিনি। মাথাপিছু কিছু দিয়ে চলে এসেছি। শুধু তুলনা করি তাদের বয়সী আমার ছেলেদের সাথে ! আপনার নীজ শিশু মনেকরে একবার ভাবুন ! এ শিশুদের পাশ দিয়ে আমরা যারা চলি তারা কি আসলেই ভদ্রলোক? আসলেই কি শিক্ষিত? এত রাত্রে প্রকাশ্যে এভাবে মাসুম শিশুর এ অবস্হাতে মহান আল্লাহ আমাদের কে কখনো সুখকর করে রাখবে বলে আমি মনে করিনা ! যতদিন আমরা এ বিশ্বের অসহায় অবুঝ শিশুর যন্ত্রনা বুঝব না, ততদিন আমাদের আর হিংস্র পশুর মধ্যে কোন পার্থক্য আমি খুঁজে পাব বলে মনে করি না ! এবং ততদিন তথাকথিত ভদ্রলোকরা চরম শংকার মধ্যেই এ পৃথিবীতে বসবাস করবে বলে মনে করি।



এ সকল শিশুর রুহ আত্মার কষ্ট ও ক্রন্দন যতদিন আমরা বুঝব না ততদিন মহান আল্লাহর আনুকূল্যও পৃথিবীর অনুকূলে আমরা পেতে পারি না। তিনি সুবিচারই করেন ! আমাদের মানবিক চোখ অন্ধ হয়ে যাওয়ার কারনেই দেশ গ্রাম সর্বোপরি পৃথিবীর আজ এ অবস্হা ! জঙ্গি ভাইদের বলব নিরহ মানুষ না মেরে এ সকল শিশুকে ভালবাসুন দেখবেন আপনার ধর্মের মহানুভবতা সকলে অনায়সে বুঝেবেন। শান্তির জন্য বড় দরকার হল অসহায়কে সহয়তা দেওয়া, যে খেতে পারে না তাকে খেতে দেওয়া, যার আশ্রয়স্হল নেই তাকে আশ্রয় দেয়া এবং যে চিকিৎসাবিহীন দিন পার করছে তাকে চিকিৎসা দেয়া। এটিই আসল ধর্ম ! ধর্ম মূলভাব কখনো খুনাখুনি হতে পারে না ! ধর্মের মূলভাব হল বিনাশর্তে মানুষের কল্যান করা এবং সদা সর্বদা মানুষের কল্যানের জন্য নীজেকে প্রস্তুত রাখা !
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন