অসহায় এতিম অবুঝ শিশুদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন !
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ শেষ বিকালে ১ ঘন্টা যাবত মুষলধারে বৃষ্টি ছিল ! বৃষ্টি ভিজা পথশিশুটি তার একমাত্র পরিধেয় টি শার্টকে অনেক শক্তি দিয়ে ছিপিয়ে বার বার পানি বের করছিল ! এত চেষ্টার একটাই কারণ, তাকে এটিই আবার গায়ে দিতে হবে ! রাতে এই ছিপ ছিপে ভিজে কাপড় গায়ে দিয়েই আমাদের সকলের সামনে প্লাটফরমে ঘুমিয়ে থাকবে। শুধু সে নয় আরও অনেকে ! হয়তঃ নেশার ক্যামিকেল ড্যান্ডি পলিথিনে নিয়ে মুড়িয়ে শ্বাস নিবে। কেনইবা নিবে না বলুন? এভাবে কোন মানুষ কি থাকতে পারে? আমার চেনা ৯০% পথশিশু আজ ড্যান্ডি নেশায় আক্রান্ত ! পরিচিতরা আমাকে দেখলে লুকিয়ে রাখতে চায়। দুঃখ লাগে প্রথম দিকের কিছুদিন পার হতেই এ সকল মাসুম অবুঝ শিশুরা নেশার ক্যামিকেল ড্যান্ডি আসক্তির দিকে ধাবিত হয়। আমার এবং শিশুটির ইচ্ছা থাকলেও শিশুটিকে বাসায় এনে তার বয়সী আমার ছেলেদের কাপড় দিতে পারিনি। সন্ধ্যার পর আমার প্রস্তাবে সে রাজী হলেও হঠাৎ করে আবার ভয়ও পেয়ে গেল। ভয় পাওয়ার পর আমার কাছ থেকে দূরে সরে গেল। আমি আর জোড় করিনি। এখন খুব খারাপ লাগছে ! খুব ইচ্ছা ছিল আমার ছেলেদের এক সেট কাপড় পড়িয়ে রাতে তাকে খাওয়াব। তার মৃদু ভয়ের কারনে সে হয়তঃ আজ রাতে কষ্ট পাবে ! গল্পে সে বলেছিল বাবা রোড় accident এ মারা যাওয়ার পর মা তার ছোট বোনকে নিয়ে অন্যত্র বিয়ে করে। তারপর থেকে সে মা ছাড়া। এই ইতিহাসের অনেক শিশুর সাথে পথে আমার দেখা মিলেছে। টাঙ্গাইলের গোপালপুর তার বাড়ী। গত ২ বছর ধরে কমলাপুর ও বিমান বন্দর রেল ষ্টেশনে তার দিনরাত কাটে !
মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন আপনার ছোটভাই রাসেল এর সমমবয়সী এ সকল কোমলমতী শিশুদের জন্য " শিশু রাসেল" নামের একটি বৃহৎকার শিশু সদন করুন। বিষয়টি অনেক বড় ছোয়াবের এবং এসব শিশুদের জন্য হবে মহা কল্যানকর ! পাবেন মহান আল্লাহর অনেক বড় সহয়তা ও পুরস্কার !
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮

তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২
একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন
আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭
কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন