somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সমীপেষু (অনাথ অসহায় এতিম শিশু সংক্রান্ত):-

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল্লাহ্ র কাছে শোকরিয়া করি এ জন্য যে, আমার অনেক মায়া আসে যে শিশুদের দেখে তাদের আমি প্রতিদিনই কোন না কোন রুপে পাই এবং তাদের সাথে ঘনিষ্ঠ হয়ে মিশতে পারি। আজ দেখলাম পথে থাকা এক মা তার শিশুকে সাজিয়ে ঘুমন্ত শিশুটির পাশে ফুলের তোড়া দিয়ে রেখেছে। সময় ছিল না বলে বিষয় জানতে পারিনি শুধু ছবিটি তোলে চলে এসেছি।
কমলাপুর এসে খাওয়ার সময় যে সকল শিশুর সাথে আজ কথা হল তারা প্রত্যেকেই হয় মা হীন না হয় বাবা হীন। কারো বাবা থাকলে মা নেই আর মা থাকলে বাবা নেই। মূলতঃ এ সমস্যায় সৃষ্ট কারনেই তারা পথে থাকতে বা আসতে বাধ্য হয়েছে। দুজন শিশু বলল গতকাল সকালে একটু ভাত খেয়েছিল সেই থেকে এখনো উপোষ। তাদের খাওয়ার সময়টুকু অবজারভেশনে আমি বুঝতে পারি কে কতক্ষন ধরে না খেয়ে আছে। যে শিশুকে ঘুম থেকে ডেকে তুলে খাওয়েছি সে পা খুঁডিয়ে হাটছিল। পা এর নীচে বড় ধরনের কাটা। আমার পেটের সেবা করার তাগিদে তার এ জরুরী সেবা করতে পারিনি। নীজেকে guilty মনে হচ্ছে? আমার শিশু হলে আমি কি এভাবে আসতাম?

সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয় বা দপ্তরগুলো রজধানীর এ চিত্রের পশে দাঁডায় না কেন জানিনা? মাঝে মাঝে দেখি হঠাৎ একদিন এ সকল শিশুকে একটু খাওয়া দাওয়া বা নতুন জামা কাপড় দিয়ে অনেক শো ডাউন করে দিবস পালন করে। সরকারি প্রতিষ্ঠান ছাড়াও অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এ কাজ করে। আমার মনেহয় তারা দিবস নির্ভর বা শো ডাউন নির্ভর। সত্য মানবিক মনের স্পৃহা থেকে যদি এগুলো করা হতো তাহলে কখনো এ সকল অসহায় এতিম শিশুর পাশ থেকে সরে যেত না। আর যদি সত্য নির্ভর হয়ে কাজ করতো তাহলে আমাদেরও এ সকল করুন চিত্রের সম্মুখীন হতে হতো না। তারা পাষান্ড!

মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয় অনুরোধ করব, গত সাত আট বছরে আমার ফেসবুক ও ব্লগে উপস্থাপিত শিশুদের চিত্রগুলো ঊনাদের দেখাতে এবং লেখাগুলো একটু যদি ঊনারা পড়ে দেখেন! রাজধানী ঢাকায় অসহায় শিশুদের যদি এ চিত্র হয়, না জানি গ্রামগন্জে বা অন্য শহরে অসহায় শিশুদের কি অবস্থা? আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনেক মায়াবী আপনি শিশুদের অনেক ভালবাসেন। আপনার গনভবনের গেষ্টরুমে পরিবারিক পরিবেশে আপনাকে খুব কাছ থেকে একঘন্টা নিরব থেকে দেখার সুযোগ আমার হয়েছিল।দেখেছি আপনি কত সিম্পল! আমার গবেষণায় আপনার মানবিক মন অসাধারণ!কিন্তু মন্ত্রীসভার শিশু সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় সহ দপ্তরগুলোকে দয়াপূর্বক একবার জিজ্ঞেস করুন আপনার প্রিয় ভাই রাসেলের সমবয়সী অসহায় এতিম শিশুদের এ অবস্থা কেন? ঊনারা কি কখনো এ সকল শিশুদের সাথে একবারও ঘনিষ্টভাবে মিশেছেন? প্লীজ আর সহ্য করতে পারছি না! দয়াপূর্বক ব্যবস্থা নিন!

গাজী ইলিয়াছ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেয়ারের আত্মকথা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১২:৩০


চেয়ারের আত্মকথা

চেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"

আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"

চেয়ারটি বলল,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×