


তোমাদের কষ্ট হলে জেলখানায় নিয়ে যেও,
তবে মাঝমাঝে এ মানব সমাজের রন্ধ্রে রন্ধ্রে একটু ঘুরতে দিও
আমাকে লিখতে দিও, বলতে দিও, তোমাদের লেখা পড়তে দিও
অনুরোধ তোমায়, আমার দোষে আমার ঔরষজাত সন্তানদের কষ্ট না দিয়ে তাদের সুযোগ দিও
ধনীর ঘরে জন্ম নিয়ে আমিও অভাবী হয়ে দারুন মিশেছি অভাবীর সাথে
পড়ালেখা করে চাকরির সুযোগে মিশেছি আমি এ যুগের বড় বড় ব্যাবসায়ীর সাথে
এ পিঠ ওপিঠের যন্ত্রনা আর আনন্দের সাথী আমি।
*আজ এক অবুঝ বাবাহীন শিশু নীজ থেকেই বলল সে আজ বিকালে ব্লেড দিয়ে তার পা কেটে ফেলবে। কাটবে সে কমলাপুরের ছাঁদে । কেন জিগ্যেস করলে বলে সে ল্যাংগাবে আর মানুষ বেশী টাকা দিবে আর বেশী টাকা পেলে সে পেটভরে ভাত খেতে পারবে! এ কষ্টে এ যন্ত্রনায় আমি এ মূহুর্তে দারুন অস্থির । ভুপেনের গান শুনছি প্রভাতী পাখীরা কেন গায়... মৃত্যুর ছায়া জড়িয়ে ধরে.... ! বলুন আমরা কোথায় আছি?? দিলাম শিশু টির সব ছবি ও হৃদয় বিদারক ভিডিও! (দুঃখিত ভিড়িওটা এখানে লোড় হচ্ছে না যা আমার ফেসবুকে আছে)।



সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



