somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গনতন্ত্রের এহেন ধনতন্ত্র রক্ষার জন্যই আমাদেরকে মরনাস্ত্র উৎপাদন করতে হয় এবং করেই যাচ্ছি, ভয়াবহ পরিনতি অপেক্ষমান নয় কি?

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন জঙ্গলে গেলে হিংস্র পশুর থাবা থেকে রক্ষার জন্য আমাদের যেমন অস্ত্র রাখতে হয় ঠিক তেমনি গনতান্ত্রিক দুনিয়ার ধনবান প্রভুরা আজ মানুষের থাবা থেকে রক্ষা পাওয়ার জন্য অস্ত্র উৎপাদন করে অস্ত্র মজুদ করে, মনমত না হলে তা প্রয়োগ করে রক্ত স্নান করে। আমরা যেমন পশুর নাড়িভূড়িসহ রক্ত বের করে শান্তির নিঃশ্বাস ফেলি ঠিক তেমনি সম্পদশালী এ সকল নেতারাও অনেকটা সেই রকমই কি করছে না? আজ তারা কম শক্তিশালী অভাবী বিশ্বের মানুষকে ঠিক সেই রকমেরই মনে করে বলে আমি মনে করি। আশ্চর্যজনক বিষয় হল খাবার দিলে মায়া করলে হিংস্রপশুও আমাদের পোষ মানে এবং বন্ধুর মত সম্পর্ক করে। হিংস্র পশুর ভাষা বুঝতে না পারলেও তাদের খাবার দিলে ও মায়া দয়া করলেই তারা obedient হয় এবং আমাদের নিরাপত্তায় চোখ কান সরাক্ষনই খোলা রাখে। অথচ মানব কূলের সব ভাষাই আমরা বুঝি। কি তাদের সমস্যা সহজেই তা অনুমেয়। আজ দুঃখ হল হিংস্র পশুর পোষ মানা থেকেও আমরা তা শিখি না। কেন পোষ মানা পশুর কাছে গেলে এখন আমাদের অস্ত্র লাগে না ? কেন সে আমাদের নিরাপত্তায় সদা মশগুল? গবেষনা করুন? সাধারন জ্ঞান ব্যবহার করুন? খুবই simple, তাকে খাবার দিই এবং মায়া করি। যা আজ এ বিশ্বের আসল শান্তির জন্য খুবই দরকার। খাবার দিন, মায়া দিন অভাবীকে, সে আপনার নিরাপত্তায় জীবন দিতেও দ্বিধা করবে না। তা না করে ধনতন্ত্রের হিংস্র সঃজ্ঞা শিখে সম্পদের পাহাড় গড়ছি আর তা রক্ষার জন্য মানুষকে পশু মনে করে তাদের নাড়িভুড়ি বের করার জন্য অস্ত্র উৎপাদন করছি। তবুও আমার জাত যাঁদের ভাষা আমি বুঝি, যাঁদের শিশুর আচরন হাসি কান্না আপনাদের শিশুর মত তবুও তাদের খাবার দিবেন না। এটি কখনো গনতন্ত্র হতে পারে না, এটি হল আপনাদের বড় ভুলের এক হিংস্রতন্ত্র ! যার জন্য আপনাদেরকে অস্ত্রই উৎপাদন করতে হবে। তবে এটি ভুলে গেলে চলবে না আপনারা এখনো প্রকৃতির থাবার কাছে অসহায়। এ পৃথিবী এভাবে চলতে থাকলে মানুষের থাবাও প্রকৃতির থাবার মত হবে বলে আমি মনে করি কারন সংখ্যায় আপনারা কমতেই থাকবেন। আপনার অস্ত্র উৎপাদন কারখানায় কাজ করার জন্য তখন বৈজ্ঞানিক ও শ্রমিকেরও বড় অভাব হবে । আপনার এহেন শৃংখল তখন ভেঙ্গে পড়বে । বাংলার মহানায়ক বঙ্গবন্ধুর ভাষনে শুনেছি আমাদেরকে অস্ত্র দিয়ে দমিয়ে রাখতে পারবে না। It is very true! অস্ত্র দিয়ে দমিয়ে রাখা যায় না যার প্রকৃষ্ট উদাহরণ হল বাংলাদেশের স্বাধীনতা। জান্তা পশ্চিম পাকিস্তানি সরকার তা পারেনি। এ পৃথিবীতে এ ধরনের অনেক উদাহরন বিদ্যমান সাময়িক দমিয়ে রাখা যায়, চিরস্হায়ী ভাবে কখনো নয়। ছোটভাবে চিন্তা করলে ব্যাক্তির ক্ষেত্রেও অনুরুপ হয়।
তাই বলছি গনতন্ত্রের ধনবান প্রবক্তারা, গবেষনা করুন বের করুন কোথায় আপনাদের বড় ভুল হচ্ছে ? আপনার এবং পশুর আবেগ ও মায়াকে গবেষনা করুন, সর্বোপরি প্রকৃতিকে গবেষনা করুন তাহলেই ধরতে পারবেন আপনাদের ভুল! অতঃপর গবেষনার ফল অনুযায়ী হাঁটুন সে পথই হবে চিরশান্তির। বন্ধ করুন অস্ত্র উৎপাদন। আপনাদের ধনতন্ত্রের সাথে সম্পদ পুনঃবন্টনের বাধ্যতামূলক formula রাখুন অনেকে charity বলে ইসলামে তা যাকাত বলে(সম্পদশালীদের জন্য যা বাধ্যতামূলক) অন্যথায়, আপনাদের করুন পরিনতি খুবই নিকটে। প্রকৃতির থাবার সাথে মানুষের থাবাও ভয়াবহ হবে। যা হয়তঃ ব্যাপক গৃহযুদ্ধে রুপ নিবে, লুট হবে আপনাদের গুদামের অস্ত্র ও সম্পদ এবং খুন হয়ে রক্ত বেরুবে আপনাদের এবং আরও অনেকের যা হয়ত আমরা কেউই চায় না। তাই আসুন, অস্ত্র এবং জমিয়ে রাখা সম্পদকে না বলি। প্রিয় শিল্পী ভূপেনের "মানুষ মানুষের জন্য " - এ গানকে রপ্ত করি, মহা মনীষীদের অনুসরন করি, অভুক্তকে খাবার দিই, পিড়ীতকে সাহায্য ও মায়া করি এবং প্রতিবেশীর খবর নিই তাহলেই শুধুমাত্র অস্ত্রবিহীন সত্য নিরপত্তা বলয়ে এ পৃথিবী নিরাপদ ভাবে প্রবাহমান হবে বলে দৃঢ বিশ্বাস রাখি। আজ এ হোক আমাদের দীপ্ত শপথ। দয়াপূর্বক।

গাজী ইলিয়াছ।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×