somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শয়তানের বিজয় মানুষের পরাজয় ঘটেই চলছে!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কষ্টের কাছে আমরা যায় না! কষ্টের গল্প আমরা শুনি না। চোখে পানি আসে মানতে পারিনা! একদিন মেয়ে দুটো কে নিয়ে খোলা আকাশের নীচে শুয়ে ছিল রাত ১২.৩০ টার সময় আমার তোলা সে ছবিও এফ বি তে দিয়েছিলাম। আজ আবারও দেখা হল সময় ছিল বলে শুনলাম করুন এক গল্প! চোখে পানি ঊনার যেমন আসছিল আমারও আসছিল। পাঁচ মেয়ের মা ড্রাইভার স্বামীর ঘরে ভালোই ছিল। টাংগাইলে স্বামীর বাড়ি একটি ঘর ছিল সে ঘর থেকে শাশুড়ি তাড়িয়ে দিয়েছে। স্বামী নাকি অন্যত্র বিয়ে করে এ পরিবারে অাসেন না অনেকটা নিরুদ্দেশ। সে কাজ করে করে কোনরকম চলছিল কিন্তু শাশুড়ি ও ভাসুরের ছেলেরা তাকে ঘর ছাড়া করে। তিন মেয়ে বোনের বাড়ি রেখে সে এ দু মেয়ে নিয়ে এখন ঢাকার খোলা আকাশের নীচে রাত কটাচ্ছে গত দশ দিন ধরে। তার বাবার পরিবারের লোকেরা বলে তার মেয়েদের রেখে বাবার বাড়ি চলে যেতে। বলল, বলেন আমি কিভাবে এ দুটো মেয়েকে রেখে চলে যায়?? সে বারবার বলছিল ভাই, আমি অনেক কাজ পারি আমার ঘর দরকার। কাজ করে খেতে চায় সে। বলল স্পিনিং মিলের মেশিন চালনার কাজ ও সেলাই কাজ সে পারে। বারবার বলছিল কাজ করে সে খেতে চায়। এখন তার হাতে কিছুই নেই। অনেক শুনে তাকে আশ্বস্ত করলাম ঘরের ব্যবস্হা আমি করব। বন্ধুরা ইদানিং আমার এ কাজে কিছু সহযোগিতা দিচ্ছে। তাদের এ সহযোগিতা কে আমি কাজে লাগাব ইনশাআল্লাহ! নতুবা বন্ধুদের কাছে এদের জন্য ভিক্ষা করব। পৃথিবীতে এর চেয়ে বড় ছোয়াবের কোন কাজ আছে বলে মনে করি না। মানুষের অসহায়ত্ব আর অভুক্ততা আমাকে অস্থির করে আমি থাকতে পারি না। আজও কিছু অভুক্ত শিশুকে খাওয়েছি। তাদের খুশী আমার প্রানের দারুণ এক খাদ্য।

যাহোক, এ পরিবারকে ঘরে তোলার ব্যবস্হা করেছি তাকে পাঁচশো টাকা দিয়ে তার বাবার বাড়ি কুড়িগ্রামে পাঠালাম।পকেটে যা ছিল তা দিয়েছি বলল ট্রেনে উঠে যেতে পারবে। মোবাইল নং দিয়েছি ওখানে গিয়ে হাজার দু'হাজার টাকার মধ্যে বাসা নিতে বলেছি। বন্ধুদের বলব তা দিতে। সে বারবার বলছিল থাকার ঘর পেলে তিনি কাজ করে খেতে পারবে। বড় মেয়ে নাকি আই এ পড়ে। এ সব শুনে খুবই খারাপ লাগছিল!

ভাবলাম, আমরা মানুষেরা কষ্টের পাশে যায় না বলে মানুষের মানবিক আজ এ পতন! আমাদের বড় সমস্যা হল অর্থ সামর্থ্য হলে আমরা অপব্যয়ের পাশে বা কাছে যেভাবে যায় সেভাবে আমরা মানুষের কষ্ট যন্ত্রণার পাশে যায় না! যে কারনে মহানের দেয়া সত্য আবেগ মানবতার দিকে ধাবিত না হয়ে অপব্যয়ের দিকে ধাবিত হচ্ছে গাণিতিক হারে। এখানেই শয়তানের বিজয় মানুষের পরাজয় ঘটে চলছে! শয়তান অপব্যয়ের ক্ষেত্র সৃষ্টি করে করে মানুষের সামর্থ্য কে সেদিকে নিয়ে চলছে অন্যদিকে মানবতা নিস্পেসিত বা উপক্ষিত হচ্ছে প্রতিনিয়ত! যে কারনে মহানের প্রকৃতিও বিক্ষুদ্ধ হচ্ছে। কেননা এ প্রকৃতি ও প্রাণ হল একে অপরের পরম বন্ধু! প্রণের উপর নির্যাতন বা অত্যাচর প্রকৃতি কখনো সহ্য করে না। প্রকৃতি ও প্রাণের এ অসহ্য যন্ত্রনা য় হবে এ পৃথিবীর পতন বা ধ্বংস হওয়ার মূল কারণ। যা আমার নিকট বৈজ্ঞানিক সূত্রের মত ধরা পড়ে। মানবতার সাথে হারিয়ে আমি দেখেছি এ প্রকৃতি কত মধুর আচরণ করে! আমি অভিভূত হয়ে যাই! জীবনের সবকিছু যেন অসহায়ের জন্য হয় সেই দোয়া করবেন।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×