প্রার্থনা কবুল হয় না কেন?
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অলিগলিতে নয় প্রকাশ্যে লক্ষ লক্ষ মানুষের চলার পথে তারা এভাবে থাকে। আজ যার সাথে গল্প হল তার বাড়ি চাঁদপুর। মা নাকি দীর্ঘদিন ধরে সৌদি আরব থাকে। মা চলে যাওয়ার পর তারা দুভাই গৃহহীন! বাবাও নাকি নিরুদ্দেশ। বড়ভাই দোকানে কাজ করে। সেখানের মালিক ভাইয়ের সাথে তাকে থাকতে দেয় না। বাবার বাড়ি একা থাকতে নাকি ভয় লাগে।মামার মারফত জেনেছে মা ওখানে বিয়ে করেছে। কেউ তাদের খোঁজ খবর নেয় না। পথেঘাটেই জীবন পার করছে। মশা, মাদক, অভুক্ত থাকা, এক কাপড়ে গোসল না করে পথেঘাটে শুয়ে থাকা এবং অসুস্থ থাকা হল সংগীসাথী। চোখের সামনে সরকারসহ সকলে মিলে সমাজের জন্য কি তৈয়ার করছি? এদের কোন দোষ দেখিনা বলে তাদের পাশে আমি বারবার যায়। গেলে অনেক ভাল লাগে। কোমল মনের কষ্টের সরল কথাগুলো যখন শুনি তখন খুব খারাপ লাগে। শিশুর এ কষ্ট সহ্য করতে পারিনা! যে বিশ্ব বা দেশ অবুঝ শিশুকে অভূক্ত বা অসুস্থ অবস্থায় পথেঘাটে এভাবে রাখে সেদেশ বা বিশ্বের শান্তির জন্য আরাধনা করা বোকামি নয় কি? মহান কি শান্তির সুবাতাস আমাদের জ্ঞান হীনতা বা হিংস্রতার মাঝেও দেন?? শিশু পথেঘাটে অভুক্ত অসুস্থ হয়ে এভাবে শুয়ে থাকবে আর আমি আপনার প্রার্থনা মহান আল্লাহ কবুল করবেন তা ভাবা কতটুকু যৌক্তিক তা একমাত্র আল্লাহ ভাল জানেন। তবে আমি এ চিত্রকে পাশে রেখে প্রার্থনা করলে তা কবুল হবে বলে মনেকরি না!

সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন