মনের খাঁচায় বন্ধ আশা, পাইবো একটু স্বর্গ ছোয়া,
মুক্ত মনের আসল কথা, হাসিখুশিতে বেঁচে থাকা।
মনের কোণে স্বপ্ন আমার, চাকরি হলে বাঁধবো বাসা
সুখের সংসার গড়বো মোরা, স্বপ্ন নিয়ে বাঁচবো মোরা।
অন্যায়ভাবে চাই না বাঁচতে, বিনা শ্রমে কিছু পেতে
পরিশ্রমে গড়বো মোরা, দেশের তরে লড়বো মোরা
পণ মোদের এটাই হবে, অহংকারে যাব না মরে।
পরাধীনতা যাবে না মানা, স্বাধীনতা যাবে না বৃথা।
রক্তপাতে অভিশাপ নামে, ধ্বংসের বাতাস বইছে দেশে
অঙ্কুরে বিষ বিনাশ হবে, নতুন প্রজম্ম গড়বে তাকে।
প্রয়োজনে স্বাধীনতা, স্বাধীনতাই তার আসল কথা।
অনেক বছর গত হলো, কবে ফলবে আসল ফসল ?
গুণীজনের অবমাননা, নারী ধর্ষণের প্রতিযোগিতা
চোখের সামনে চলছে এসব, খবরের কাগজ ধরছে সেসব।
স্বাধীনতার কোথায় সম্মান, কোথায় আমার আতœ সম্মান?
বস্ত্রের অভাবে শীতে কাঁপছে, পুষ্ঠিহীনতায় জান যাচ্ছে,
যাযাবরের মত ঘুড়ে বেড়ায়, কাজের সন্ধান না পাওয়ায়।
স্বাধীনতা ছিনিয়ে এনে আসল স্বাধীনতা বহু দূরে
শিশু জম্ম দশ মাস দশ দিনে, বাংলার জম্ম নয় মাসে!
তাই লক্ষ লক্ষ শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা আমাদের কাছে নগন্য!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




