জিঞ্জিরাবদ্ধ বিহঙ্গ শত যত্নে আর্তি
বিলম্ব না, ঘটে যদি বন্দিত্বের মুক্তি।
স্বাধীনতাহীন দাস ভাবে হয় জীব
প্রকৃত মানুষ তারে ভাবে না মনিব।
মানুষ জ্ঞানে নিজেকে দিতে পরিচয়
মিথ্যা ত্যাগ করে, কর সত্যের বিজয়।
পূর্ব পাকিস্তান ছিল বাংলার ভিন্নতা
যেথায় ছিলনা সুখ, জন স্বাধীনতা।
জন্মকালে তার নাশ হয়েছে জননী
ছিলনা পিতার স্নেহ কেবল শাসানী।
কৃপন হেতু কর্তব্যে ছিল অবহেলা
অসুখ সত্ত্বেও ডাক্তার ডাকতে হেলা।
স্বাধীনতা বাঙ্গালীর সময়ের দাবী
প্রয়োজন স্বাধীনতা জনতার দাবী।
মানুষের অধিকার আমাদের চাই
সংগ্রামে আসছে সিদ্ধ স্বাধীনতা তাই।
শাসন নামে শাসানী পশুদের কাজ
মানুষ নির্মূলে পশু, নাই তাতে লাজ।
বাহান্নে আমার জন্ম, বেঁচে আছি আজি
সংগ্রামে রক্ত ঝরেছে, চেতনায় গাজী।
স্বদেশের তরে প্রাণ দান করে মান
মৃত্যুর দুয়াড়ে দাড় তবুও অম্লান।
আমরা ব্যথিত সত্ত্বা লয়ে শহীদের
ওই রবি, শশী, তারা রুপে দীপ্ত তারা।
ভিক্ষা, উদ্ধার প্রদানে চলে দীন দিন
জননীর ভালবাসা না ম্লান অদিন।
সবুজের ছড়াছড়ি নয়ন মেলিলে
পাখির কুজন শুনি ঘুম ভাঙ্গিলে।
এ সব ভুলে যে জন হয় বেখেয়ালী
আসল চিনিল না সে, চিনিল না ফাঁকি ।
স্বদেশের তরে করে না যেজন কাজ
সেজন জীবের হীন, হারাবে সে সাজ।
আমার ভুবন আমি করিবই জয়
তাঁকে বলে জ্ঞানী, হটে না যেজন তায়।
আমরা বিশ্ব মানুষ এ বড় পরিচয়
কাজে হবে আমাদের পূর্ণ পরিচয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




