মেয়ে তুমি আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু
তোমাকে নিয়ে আলোচনা ছাড়া আমাদের আড্ডা মজে না
তুমি যা কর আমরা তার বিশ্লেষণ করি
তোমাকে নিয়ে আমাদের অনেকেই স্বপ্ন দেখে
একবার দেখাতেই নাকি হাজার বার মনে পড়ে।
তোমার চোখের ভাষা তারও আবেদন বিশ্বজোড়া
তোমার মুখশ্রী শ্রাবন্ত্রীর কারুকাজ
তোমার চুল আষাঢ়ের কালো মেঘ
তোমার হাত বিলিয়ে দেয় সব কিছু
তোমার পা কাজের আনন্দে হাটার ছন্দে ব্যস্ত
মাঝে মাঝে মনে হয় তুমি রানী ক্লিওপ্রেট্রা নয় হেলেন
এত কিছু ভেবে তোমাকে নেই আপন করে
আমাদের স্বপ্ন ভাঙ্গে যখন তুমি হয়ে যাও অন্যের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


