জম্ম মানে টিকে থাকা, সংগ্রামে স্বচলা
জম্ম আসলে কর্তব্য, কিছু কাল ব্যয়
বিধাতার কৃপা আছে ভবে সর্বময়।
জ্ঞানী ভাবে বসে সারা পৃথিবীর তরে
সুন্দর পৃথিবী সৃষ্টি কোন হেতু করে ?
সুখ, সুখ, সুখ চাই জীবনের কথা,
আসল সুখের জন্য সত্য ভীত গাঁথা।
“যত বড় ত্যাগী, তত বড় কাজে হবি”
মানুষের মহাধন ত্যাগ, বলে কবি;
হবে না মিথ্যা, সত্যের এই প্রবচন
সাথে যদি থাকে তোর আশার বাণী।
অদ্য জম্ম তিথি মম, পুলকিত মনে
ভাবি বসে বিংশজয়, উনবিংশ কালে।
যোগমন্ত্রে মনীষীর দীক্ষার তপস্যে
জীবন দীক্ষা সফল করবো হরষে।
জীবন সার্থক হয় জীবনের তরে
জম্মে নয় পরিচয়, কর্মে করে জয়
সত্য- মিথ্যা, ন্যায়- অন্যায় চিনা জীবে হয়
বেঁচে থাকা বড় নয়, গুণী হতে হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


