মানুষ জীবন কাজের মাঝে
জম্মে শুরু ইতি হয় মৃত্যুতে।
জীবন সুন্দর সঙ্গ তার কাজে
নিখুঁত কাজে জীবন তার সাজে।
সব কাজ জীবনের অংশ
কেবল অকাজে মানুষ ধ্বংস।
বিবেকের দংশনে চিনা হয় ভাল-মন্দ
লক্ষ্য স্থির, কর্ম ঠিক, সাথে মনোবল
কাজ হলে ক্রমাগত গতিতে জীবন।
কর্মেরত সারাক্ষণ, মহৎ ব্যক্তি যারা
উদাহরণ যতসব গুণীলোকেরা ।
সবার প্রতাশা নিদ্রা সুখে থাকা
সুখ আসে কোন পথে অনেকেই না জানা!
ক্রমাগত সৎ জীবন আনে মহাসুখ
মানব কল্যানের কাজে হবে সব অসুখ দূর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


