হিমেল ঘুমালেই নাক ডাকে। রাতে যখন নাক ডাকে তখন মনে হয় মুখ দিয়ে সাইকেলের চাকায় হাওয়া দেয়। তার নাক ডাকা শব্দ ঘরের সদস্যদের অসুবিধায় ফেলে না, ফেলে নতুন সদস্যদের অর্থাৎ অতিথিদের।
আলম, হিমেলের বড় ভাই। দশ বছর পর সৌদী থেকে অনেক অর্থ উপার্জন করে দেশে ফিরছে। বিদেশে কাজ করতে করতে হাফিয়ে উঠেছে। বাড়িতে গিয়ে শুধু ঘুমাবে ও খোলা পরিবেশে মন খুলে বিচরণ করবে।
রাতে ঘুমাতে গিয়ে কার জানি নাক ডাকা শব্দে তার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। মনে হয় তার বাবা এত জোড়ে নাক ডাকছে। শোয়া থেকে উঠে পানি খেল। কিছুক্ষণ পায়চারী করলো, কি করবে ভেবে পাচ্ছে না। তার মাকে ঘুম থেকে জাগাল।
অালমঃ “এত জোড়ে নাক ডাকছে কে মা?”
মাঃ“হিমেল।”
আলম হিমেলের বিছানার কাছে চলে গেল। তাকে ঘুম থেকে জেগে তুলল। ঘুম থেকে জেগে ফ্যালফ্যালিয়ে আলমের দিকে তাকিয়ে-
হিমেলঃ “কি! কি হয়েছে ভাইয়া!” অালমঃ "তোর নাকের ভিতরে ঝিঁঝিঁ পোকা ডুকেছে।”
হিমেলঃ “আমিতো আলাপ পেলাম না!”
অালমঃ “এক থাপ্পরে সব কটা দাঁত ফেলে দিব।”
হিমেলঃ “এক থাপ্পরে সব কটা দাঁত ফেলা যায় না, ভাইয়া?”
অালমঃ “ইত্যাদির” নাতির মত আমার সাথে তর্ক করবি না। একটু শান্তিতে ঘুমাব, তোর নাকের ডাকে তা সম্ভব হচ্ছে না।”
হিমেলঃ “আমার নাক ডাকে! নাতো!”
অালমঃ “তোমার ছেলে কি বলে দেখ মা!”
মাঃ “ঠিক আছে, আর নাক ডাকবে না।”
অালমঃ “কথা মত যেন কাজ হয় মা।”
আলম শুয়ে পড়ে। তার ঘুমের আগেই হিমেল আবার ঘুমিয়ে নাক ডাকা শুরু করে দিল।
বেশ অসহ্য লাগছে কিন্তু এ নিয়ে দ্বিতীয়বার চেচামেচি করতে ভাল লাগছে না। এক সময় সে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ল।

সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


