"একদম মুখস্থ করায়া দিব"
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেদিন এক কোচিং সেন্টারের একটি ভিডিওতে দেখলাম একজন শিক্ষক বিসিএস এর স্বপ্নযাত্রীদের উদ্দেশ্যে বলছিলেন, “আমরা একদম মুখস্থ করায়া দিব”। তার বলার ভঙ্গিতে মনে হচ্ছিল যেন তিনি বলতে চাইছিলেন যে, একদম গিলায়া দিব। এইসব মুখস্থ করায়া দিব কিংবা গিলায়া দিব -দের কাছেই আমরা যাচ্ছি এবং মুখস্থ ও গলধঃকরণ প্রক্রিয়ায় নিজেদের সম্পৃক্ত করে অনেকেই সফলও হচ্ছি। শুধু তাই নয় বিভিন্ন আন্তর্জাতিক মানের পরীক্ষাতেও (যেমনঃ IELTS 7+) চুক্তিবদ্ধভাবে নির্ধারিত স্কোর এর আহ্বান জানানো হচ্ছে চারিদিকে। এরাও সন্দেহাতীতভাবে গিলায়া দিব টাইপের মধ্যেই পড়ে।
এখন যারা শিক্ষাকে এইসব মুখস্ত বা গিলে খাওয়ার মতো এই অসাধ্যটি সাধন করছেন তাদের মেধা নিয়ে প্রশ্ন তোলার যোগ্যতা আমার নেই। শুধু বলতে চাই যে, এই ধরণের মগজ ধোলাইয়ের কারণেই হয়তো আমাদের দারুণ সম্ভবনাময় মেধার বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে এবং অন্যদিকে, শিক্ষাকে নিয়ে পেশাদারী ব্যবসায়ীরা এমনভাবে খেলছে যেন মনে হচ্ছে কাঁচাবাজারে মেধা কিনতে না পাওয়া গেলেও তাদের কোচিংগুলোতে ঠিকই কিনতে পাওয়া যাচ্ছে। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এরা চায়নি, চাইবেও না। প্রয়োজনও নেই তাদের চাওয়ার। কিন্তু প্রয়োজন তো আমাদের ছিল। কিন্তু আমরা কি পারি এই ধরণের জায়গাগুলোতে নিজেদের সচেতনতার পরিচয়টি দিতে?
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর...
...বাকিটুকু পড়ুনএকাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো...
...বাকিটুকু পড়ুন