somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পবিত্র কোরআনের আলোমহাসত্য কোরআনের চ্যালেঞ্জের কোনো জবাব নেই

২৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২১. ইয়া-আইয়্যুহান নাছু'বুদূ-রব্বাকুমুল্লাজি খালাক্বাকুম ওয়াল্লাজিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকূন।
২২. আল্লাজি জায়ালা লাকুমুল আরদ্বা ফিরাশাওঁ ওয়াছ্ ছামা-আ বিনাআঁও ওয়া আনজালা মিনাছ্ ছামায়ি মাআন ফাআখরাজা বিহি মিনাস্ সামারাতি রিজক্বাল লাকুম; ফালা তাজআলু লিল্লাহি আনদা-দাঁও ওয়া আনতুম তা'লামুন।
২৩. ওয়া ইন কুনতুম ফি রাইবিম্ মিম্মা নায্যালনা আলা 'আবদিনা ফা'তু-বিছূরাতিম মিম মিছলিহি; ওয়াদউ শুহাদা-আকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিক্বীন।
২৪. ফাইঁল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন্ না-রাল্লাতি ওয়াকূদুহান্নাছু ওয়াল হিজারাতু; উইদ্দাত লিল কাফিরিন।

অনুবাদ
২১. হে মানুষ, তোমরা সেই মহান প্রভুর আনুগত্য স্বীকার করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের আগে যারা ছিল তাদের সবাইকে সৃষ্টি করেছেন, আশা করা যায়, তোমরা দায়িত্বনিষ্ঠ হয়ে চলবে।
২২. তিনিই সেই মহান সত্তা যিনি জমিনকে তোমাদের জন্য শয্যা বানালেন, আকাশকে বানালেন ছাদ এবং আকাশ থেকে পানি বর্ষিত করেন; এর মাধ্যমে তিনি নানা রকম ফলমূল উৎপাদন করে তোমাদের জীবিকার ব্যবস্থা করলেন। অতঃপর তোমরা জেনে-বুঝে আল্লাহর সঙ্গে শরিক করো না।
২৩. আমি আমার বান্দার (হজরত মুহাম্মদ সা.)-এর ওপর যে কিতাব নাজিল করেছি অর্থাৎ আল-কোরআন; এর সত্যতার ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তবে যাও, এর অনুরূপ একটি সুরা তোমরা রচনা করে নিয়ে এসো। এ কাজে তোমাদের বন্ধুদের ডাক, আল্লাহ ছাড়া_যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাক।
২৪. যদি না পারো, আমি নিশ্চিতভাবে জানি, তোমরা তা পারবে না, তবে সতর্ক হও দোজখের আগুন সম্পর্কে। এর ইন্ধন হবে মানুষ এবং পাথর, অবাধ্যদের জন্য তা প্রস্তুত করে রাখা হয়েছে।

ব্যাখ্যা
এই চারটি আয়াতের শুরুতে আহ্বান জানানো হয়েছে, মানুষ তথা সমগ্র মানবজাতিকে। তবে এই আয়াতগুলো বিশেষভাবে মক্কার বিপথগামী দাম্ভিক কোরাইশ সম্প্রদায়কে উপলক্ষ করে নাজিল হয়েছে। তাদের চৈতন্যের উদয় ঘটানোর জন্য মহান সৃষ্টিকর্তা মানুষের জীবন ও জগতের ওপর তাঁর অন্যান্য সৃষ্টির প্রভাব কিঞ্চিৎ বর্ণনা করেছেন। মানুষকে ইতিহাসের দিকে তাকানোরও ইঙ্গিত দিয়েছেন। এরপর এসেছে পবিত্র কোরআনকে আল্লাহ কর্তৃক নাজিলকৃত গ্রন্থ হিসেবে মেনে নিতে যারা অস্বীকার করছে তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ।
পবিত্র কোরআন যে যুগে নাজিল হয়েছে সে যুগে আরবরা সাহিত্যচর্চায় যথেষ্ট অগ্রসর ছিল। অনেক কবি-সাহিত্যিক ছিল আরবি ভাষায়। তাঁরা নিজেদের মধ্যে কাব্য ও সাহিত্যের প্রতিযোগিতা করত। কবি-সাহিত্যিকরা নিজেদের যথেষ্ট পারঙ্গম বলে মনে করত এবং আসলেই সে যুগে বিশ্বমানের কবি-সাহিত্যিক আরবে ছিল। ২৩ ও ২৪ নম্বর আয়াতের মাধ্যমে দাম্ভিক আরববাসীকে এ মর্মে চ্যালেঞ্জ জানানো হয় যে তারা একটি সুরা বা সামান্য রচনা নিয়ে আসুক_যা পবিত্র কোরআনের কোনো অংশের সঙ্গে তুলনা করা যায়। অবিশ্বাসী কোরাইশরা এ চ্যালেঞ্জের জবাব দিতে ব্যর্থ হয়। তাদের কবি-সাহিত্যিকরা কোরআনের একটি সুরা নয়, একটি আয়াতের সমপরিমাণ রচনা নিয়ে এসে প্রতিযোগিতা করারও সাহস পায়নি। ওই আয়াতগুলোর মাধ্যমে অবিশ্বাসীদের তাদের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে সচেতন হয়ে সত্য অনুসন্ধানের পথে ফিরে আসার আহ্বান জানানো হয়। অন্যথায় তাদের জন্য যে কঠিন শাস্তি রয়েছে তা স্মরণ করিয়ে দেওয়া হয়।
গ্রন্থনা : মাওলানা হোসেন আলী

View this link
৬টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×