বাংলাদেশে বহাল ১৮৭৫ সালের ভারতীয় সাবালকত্ব আইনের ৩ ধারায় বলা হয়েছে যে, ১৮ বৎসর পূর্ণ হলেই বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসকারী কোন ব্যক্তি (স্ত্রী-পুরুষ নির্বিশেষে) সাবালক বলে হণ্য হবে। তার মানে ১৮ বছরের নিচে সবাই নাবালক।
জাতি সংঘের আওতাভুক্ত সব দেশে একই আইন প্রচলিত আছে। আর এখানে আমার প্রশ্ন হলো সাবালকত্ব অর্জনের জন্য ১৮ বছর বয়স কতটা যুক্তিযুক্ত? কারণ এই আইনটা বয়সের উপর ভিত্তি করে হওয়া উচিৎ নয়, হওয়া উচিৎ ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে। যেমন অনেক দেশের মানুষ ভৌগোলিক অবস্থান ও জলবায়ুগত কারনে অনেক দেরিতে প্রজনন ক্ষমতা লাভ করে, আবার অনেক দেশে ঠিক একই ভৌগোলিক অবস্থান ও জলবায়ুগত পার্থক্যের কারনে তাদের চাইতে অনেক আগেই প্রজনন ক্ষমতা লাভ করে। শুধু প্রজনন ক্ষমতা নয় দৈহিক গঠন, বুদ্ধিমত্তা সহ সকল মানসিক বিকাশ লাভ করে।
তাহলে কি ভাবে একই আইন সকল দেশে বিশেষ করে আমাদের দেশে চলতে পারে। কারণ আমাদের দেশের ভৌগোলিক অবস্থান ও জলবায়ুগত কারনে ১৮ বছরের অনেক আগেই উপরোক্ত ক্ষমতা লাভ করে। ১৮ বছরের নিচে মানে নাবালক বা শিশু হওয়ার কারনে তাদের উপর আইনের শিথিলতা বা বাধ্যবাধকতা অনেক বেশি। তার সেই শিথিলতাকে কাজে লাগিয়ে আমাদের দেশে দিন দিন বেড়ে চলেছে কিশোর অপরাধ। আর কিশোর অপরাধের নামে চলছে বড় বড় সব সন্ত্রাসী কার্যক্রম সহ নানা অপরাধ। আপনি একটি বিষয় লক্ষ্য করুন আপনি যখন ১৮+ পোষ্ট দিচ্ছেন তা কিন্তু শিশুরা আরো বেশি আগ্রহ নিয়ে দেখছে। আর বর্তমান সময়ের প্রেক্ষাপটে বলা যায় ১৫/১৬ বছরের বা তার চাইতেও কম বয়সের একটা ছেলে বা মেয়ে যখন নেটের মাধ্যমে সারা বিশ্ব ঘুড়ে বেড়াচ্ছে (ভালো-মন্দ) তাকে কি করে আপনি শিশু বা নাবালক বলবেন? সে তো আর না বুঝেই এই সব কাজ করছে না।
আর তাই বর্তমানে প্রয়োজন আইনের পরিবর্তন করা এবং আমাদের ভৌগোলিক অবস্থান ও জলবায়ুগত পরিবেশের উপর ভিত্তি করে নতুন আইন করা। আর তা ছাড়া আমরা ইসলামি আইন অনুসরণ করতে পারি যেখানে ১৮ বছর নয় বরং তার অনেক আগেই একজন মানুষ সাবালক হয়। আপনার ছোট ভাই-বোন বা সন্তান যখন কোন ভুল বা কোন অপরাধ করছে আপনি তাকে বুঝচ্ছেন এবং শাসন করছেন যাতে ভবিষ্যতে সে এই ভুল বা অপরাধ না করে। ঠিক তার বিপরীতে যারা কিশোর অপরাধ করছে তাদের বিরুদ্ধে আইগত শিথিলতার কারনে তাদের আইনের আওতায় আনা যাচ্ছে না ফলে তারা একের পর এক অপরাধ করে যাচ্ছে এবং তার ভবিষ্যৎ পরিণাম আমরা সমাজের প্রতিটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি।
বিঃদ্রঃ এ বিষয়ে আপনার মতামত প্রত্যাশা করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


