somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাই ঢাকাতে চলে আসেন, মরলে একসাথে মরবো!!! তবুও ঢাকা শহর............

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




তিল তিল করে গড়ে ওঠা এ শহর। অনেক ইতিহাস বুকে নিয়ে চারশত বছর পেড়িয়ে গেলো। আজও নিজ সন্তানের মত করে বুকে আগলে রেখেছে আমাদের। কিন্তু আমরা তার প্রতিদানে আমরা গলা টিপে হত্যা করছি ঢাকা শহরকে।


স্বাধীনতার পর হতে এ পর্যন্ত যত সরকারই এসেছে তাদের সমস্ত উন্নয়ন পরিকল্পনা ও কর্মকান্ডের মূল কেন্দ্র বিন্দু হলো এই ঢাকা শহর। আর তাই ঢাকা শহরের বর্তমান অবস্থা ও এর নগর জীবনের সব সমস্যার জন্য দায়ী তারাই। অপরিকল্পিত ভাবে নগর উন্নয়ন আর বাংলাদেশের সুষম উন্নয়নের অভাবেই এ অবস্থা। প্রতিটাদিন মানুষ শহরমুখী হচ্ছে কারন কোন সরকারই পারেনি কিছু সাহসী পদক্ষেপের মাধ্যেমে ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে কর্মসংস্থান সৃষ্টি করতে। তাই ঢাকাতে এই জন স্রোত। রাস্তার বের হলে একটা বিষয় আমাকে সবসময়ই ভাবিয়ে তোলে মানুষের এই অবিরাম ছুটে চলার বিষয়টি। যেমন আমিও ঢাকার বাইরের পড়ালেখা করতে আসা ঢাকাতে কারন সরকার আমাকে আমার নিজ জেলাতে শিক্ষার সুযোগ করে দিতে পারেনি। আর তাই যখন অনেক দিন পরে পরে গ্রামের বাড়ি যাই মনে হয় গ্রাম পুরো ফাঁকা সবাই শহরে। তাই সরকারকে এই জনস্রোত ঠেকাতে সাহসী কিছু পদক্ষেপ নিতে হবে।

যে বিষয়গুলো সরকারের নতুন করে ভেবে দেখা উচিৎ.........


১) আমাদের ৩ বাহিনী সেনা, নৌ ও বিমান বাহিনীর হেড অফিস ঢাকাতে কিন্তু এটা কতটা জরুরি??? নৌ বাহিনীর কাজ দেশের নৌ সীমা রক্ষা করা আর তাদের এনে রাখা হয়েছে ঢাকাতে। আবার দেখুন বিডিআর যাদের কাজ দেশের সীমান্ত রক্ষা তাদের হেড অফিস ঢাকায়। এগুলো কি ঢাকার বাইরে স্থানান্তর কারা যায়না???

২) আমাদের সকল মন্ত্রণালয় ঢাকাতে অবস্থিত কিন্তু কেন??? আইনে কি কোথাও বলা হয়েছে সব মন্ত্রণালয় ঢাকাতেই হতে হবে??? অবশ্যই এই মন্ত্রণালয় গুলো অন্যান্য জেলায় বিকেন্দ্রিকরণ করা উচিৎ।

৩)তারপর আমাদের কেন্দ্রীয় ব্যাংকের ২টা শাখা কেন ঢাকাতে লাগবে???

৪) আমাদের এফডিসি ঢাকাতে। বাংলাদেশে এতো এতো প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর জায়গা থাকতে তাদের চোখে ঢাকাই পড়লো। তাদের অবশ্যই স্থানান্তর করে ঢাকার বাইরে কোন জেলাতে সেখানে তারা ফ্লিম নগরীগড়ে তুলুক।

৫) আমাদের গার্মেন্টস শিল্প তারও প্রাণকেন্দ্র এই ঢাকা। কি আর বলবো???

৬) ঢাকা শহরে আমরা যারা আছি বেশির ভাগই অন্য জেলা হতে এসেছি তা খুব ভালো ভাবে বুঝাযায় ঈঁদের সময়। সবাই নিজ নিজ দেশে চলে যাই আর তখন ঢাকা ফাঁকা। তাই এটা নিশ্চিত যে সরকারের আমাদের আবার গ্রাম মুখী করা উচিৎ।

আর পারি না............. কারণ এ রকম অনেক কারনে আজ ঢাকা মৃতপ্রায়। তাই সরকারকে যে ভাবেই হোক ঢাকার বাইরে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। প্রয়োজনে ক্ষমাতার বিকেন্দ্রীকরণ করে হলেও দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে। সরকারকে ভুলে গেলে চলবে না বাংলাদেশে মানেই ঢাকা নয়। বাংলাদেশের জন্য সকল জেলার সুষম উন্নয়ন আবশ্যক।
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×