আদীবার বয়স তখন ৬মাস, প্রচুর ঘুম পাচ্ছে ওর.........
আদীবা আমার ভাগ্নি আর আজ ওর ২য় জন্মবার্ষীকী। আজ যদিও আদীবা আমার কাছ থেকে অনেক দূরে তবুও আজকের দিনের সবটুকু ভালোবাসা আদীবার জন্য আর আশা করি আমার ভালোবাসার পাশাপাশি আজ আদীবা সকল ব্লগারদের দোয়া এবং ভালোবাসায় সিক্ত হবে।
আপনাদের জন্য আদিবার একটি প্রফাইল দেওয়া হলো:
১) নাম: আদীবা আবরাজ (মাহী)
২) জন্ম তারিখ: ১৪ই সেপ্টেম্বর
৩) প্রিয় খাবার: পানি
৪) শিক্ষাগত যোগ্যতা: স্বরবর্ণ সব, ব্যঞ্জন বর্ণ ক থেকে ঙ পর্যন্ত। ঙ কে বলে (উম্মা), A to Z এবং ১ থেকে ১০ পর্যন্ত। এছাড়াও ওর বইয়ে যে ছবি আছে তার নাম বললে ও সেই ছবিটা দেখিয়ে দিতে পারে।
এছাড়াও আদীবা এখন প্রায় সব কথাই ভাঙ্গা ভাঙ্গা বলতে পারে আর কিছু কথা একেবারেই স্পষ্ট আর এর মধ্যে ছোট মামা খুব ভালো বলতে পারে তাই আরো বেশি ভালো লাগে। তবে মজা লাগে যখন ও নিজের মনের কথা গুলো গুছিয়ে বলতে যেয়ে এলোমেলো করে ফেলে। ফলে আমরা কিছুই বুঝতে পারি না তাই ওর কথা গুলোর মানে বুঝতে সাহায্য নিতে হয় আদীবার মায়ের। কারন কিছু কথা ওর মা ছাড়া কেউই আমরা বুঝতে পারি না। তবে আদীবা আর ওর মাকে দেখলে মনে পরে আসলে মা আর সন্তানের সম্পর্ক যে কতটা মধুর।
আদীবার বয়স তখন ১ বছর, ওকে নিয়ে পহেলা বৈশাখে ঘুরতে বেড়িয়েছিলাম।
এই ছবিটা কিছু দিন আগে তোলা, ওকে বলেছিলাম মামা দাঁত দেখাও... ...
আদীবার জন্মদিনে আমার সব টুকু ভালোবাসা ওর জন্য। সবাই দোয়া করবেন আদীবার জন্য............
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



