পরীক্ষার বিষয়: অসাধারণ জ্ঞান
পূর্ণমান: ব্লগাররা যা দেবে
১) এক কথায় উত্তর দাও-
ক) জাতি সংঘের মহা সচিবের কাজ কি?
উত্তর: উদ্বেগ প্রকাশ করা।
খ) জলদস্যু বলা হয় কোন দেশকে?
উত্তর: ভারত।
গ) কোন দেশ নিজের ভালো বুঝ না?
উত্তর: বাংলাদেশ।
ঘ) যে বাংলাতেই ঠিক মতো কথা বলতে পারে না সে ইংরেজি বলবে কি ভাবে? সে কে?
উত্তর: আশরাফুল।
ঙ) কোথায় সবাই শুধু হামতাম করে কিন্তু তা কোন কাজে লাগে না?
উত্তর: ব্লগে
চ) সবচাইতে মনভুলা জাতি কারা?
উত্তর: বাঙ্গালী জাতি।
২) সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও-
ক) সরকার জনগণদের কি ভাবে ব্যস্ত রাখে?
উত্তর: সরকার বিভিন্ন সময়ে যখন দেশ ও জন স্বার্থ বিরোধী কাজ করে তখন জনগণ তার প্রতিবাদ করে কিন্তু সরকার কখনোই তাতে কান দেয় না বরং যখন তা বাস্ত বায়নের সময় হয় ঠিক তখনই সরকার অন্য আরেকটি দেশ ও জন স্বার্থ বিরোধী কাজের সিদ্ধান্ত নেয়। ফলে মানুষ প্রথমটা ভুলে যায় পরের ঘটনা নিয়ে ব্যস্ত হয়ে যায়। এভাবেই সরকার চক্রাকারে জনগনকে ব্যস্ত রাখে।
৩) টিকা লেখ:
ক) ব্লগ:
উত্তর: পাত দৃষ্টিতে ব্লগ হলো সেই সাইট যেখানে নিজের মতামত লিখিত পোষ্ট আকারে অন্যের সাথে শেয়ার করা যায় কিন্তু বাস্তবে অন্যের সাথে শেয়ারের পূর্বে উক্ত পোষ্টের পোষ্টমর্টেম করা হয় মডুদের মাধ্যমে। একটু ডান বাম হলেই ব্লগারদের ব্লগ কারাগারে প্রেরণ করা হয়। এখানে সমস্যা সমাধানের চেয়ে সমস্যা নিয়ে বেশি আলোচনা হয় তবুও এখানে অনেক শিক্ষনীয় বিষয় রয়েছে। আর সমস্যা সমাধানের ক্ষমতা যাদের হাতে তাদের নিকট এ সব সমস্যা কখনোই পৌঁছায় না। আর বিভিন্ন দিবস গুলোতে ব্লগে ঐ সংক্রান্ত হাজারটা পোষ্ট পড়লেও তা শেষ পর্যন্ত কাজে আসে না। তবে ব্লগ মানবিক সাহায্যের একটা ভালো উৎস। তবে আর যাই হোক এখানে লেখা লেখি করে অন্তত মনটা ভালো রাখা যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



