ঘরে টানা এতদিন থেকে কয়েকটা বিষয় খুব ভালো ভাবেই অনুভব করতে পেরেছি যেমন কারাগারে মানুষের জীবনটা কত কষ্টের, গৃহবন্দী থাকার কষ্ট অথবা বলতে পারেন ভিআইপি বন্দীদের অবস্থা।
আসলে ঈদের তিন দিন আগে হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়লাম। আর কোন রকম সুস্থ্য হলাম ঈদের দিন সকালে। নামাজ পড়ার জন্য ঐ একবারই বাইরে বেড়িয়ে ছিলাম, নামাজ শেষে আবার বাসায়। তার পর আর কি বৃষ্টি আর আমার অসুস্থ্যতা মিলিয়ে একাকার। আর ঘর থেকে বের হইনি।
যাইহোক, এখনো বেঁচে আছি, ভালো আছি, সুখে আছি এবং শান্তিতে আছি। সবার জন্য দোয়া রইলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


