somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্প

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিনিয়োগ
- সাগর আল হেলাল
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

-- কবে থেকে চলছে এই ডুবে ডুবে জল খাওয়া ?

কথাটি লায়লা ভাবী অন্তত কুড়ি বার জিজ্ঞেস করেছেন শারমিনকে। শারমিন কোন উত্তর করেনি। মাথা নিচু করে বসে আছে সোফায়। কোন কথাই বলছে না। এমন একটা পরিস্থিতির সম্মুখীন সে হবে কোনদিন ভাবতেই পারে নি। পাশের ঘরে রিটায়ার্ড সাবেক সিএসপি অফিসার আনসার বিন কাশিম মুখ ভার করে বসে আছেন। সকালের দিকে কিছু চেচামেচি করেছিলেন। এখন শান্ত হয়ে এসেছেন। মানুষের জীবনে বয়সও একটা বিরাট ফ্যাক্টর। বাবার আগের দিন থাকলে যে পরিমাণ ক্ষিপ্ত হয়েছেন, তাকে এতোক্ষণ হাসপাতালে থাকতে হতো- সে কথা জানে শারমিন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস নিয়ে মাস্টার্স করেছে শারমিন। রেজাল্ট বেরনোর পর বেশ উঁচু উঁচু ফেমিলি থেকে বিয়ের প্রস্তাব এসেছিলো। শারমিন সম্মত হয়নি। বাবা তার সাথে এ নিয়ে কথা বলেন নি। খালা, চাচী, মামী সকলেই চেষ্টা করেছেন, নিষ্ফল। বন্ধু-বান্ধবরাও ফেল মেরেছে। শারমিনের এক কথা- বাবার মতো সৎ আদর্শ অফিসার হবেন। এই দেশ তাকে মাথা উঁচু করে দাঁড়ানোর সম্মান দিয়েছে। ভাষার গৌরব দিয়েছে। দেশের জন্য অনেক কিছু করার আছে তার। বিশ্ববিদ্যালয়ের হলে থাকতে সে হিসেব করে দেখেছে, সীট ভারা হিসাবে শিক্ষার্থীরা যে টাকা হল কর্তৃপক্ষকে দিয়ে থাকে তা দিয়ে হলের পানির বিলও হয় না। দেশের গরীব-দরিদ্র-অসহায় মানুষের ট্যাক্সের পয়সায় বিশ্ববিদ্যালয় চলে। সেই গরীব অসহায় মানুষের কাছে সে ঋণী। সেই ঋণ তাকে শোধ করতেই হবে। সুতরাং ভালো একটা চাকরী না পেয়ে সে বিয়ের আসনে বসতে পারে না।

-- আমাদের কথা না হয় ছেড়েই দিলাম ! বাবার মান-সম্মানের কথাতো একবার ভাবতে পারতে !

লায়লা ভাবী অন্য কৌশলের আশ্রয় নেন। শারমিনকে তিনি ভাঙতে চান। জানতে চান মনের সেই সকল অজানা কথা যা সে মনের গহীনেই বাক্সবন্দী করে রেখেছে। তাছাড়া শারমিন এখনতো আর ছোট নেই। তার কিসে ভালো আর কিসে মন্দ, তা সে ভালো করেই জানে। কিন্তু ভাবীদেরওতো অধিকার আছে ননদিনীর মনের কথা জানবার ! আর সে কারণেই কাজের ফাঁকে ফাঁকে এ ঘরে আসছেন এবং শারমিনকে প্রশ্নবানে বিদ্ধ করছেন। বিষয়টি যতক্ষণ তার অজানা থাকবে, মনে যেন শান্তি নেই।

-- ছেলেটাতো তোমার ব্যাচ মেট, না ?
শারমিন হ্যাঁ-সূচক ঘাড় নাড়ে। লায়লা ভাবী নড়ে চড়ে বসেন। শারমিনের মন নড়েছে। এবার সে বিষদ জানতে পারবে।
-- মন্দ না, আমরা কি তাকে অপছন্দ করতাম ? সে তো দেখতে অনেক সুন্দর ! ক্যাডার সার্ভিসের চাকরী। এনবিআর-এ পোস্টিং। বাবাও নিশ্চয়ই অপছন্দ করতেন না ?
-- আচ্ছা, তুমি জানো- কি হয়েছে ? উল্টো প্রশ্ন করে শারমিন।
-- জানবো কি করে ? সকালে পেপার খুলেই বাবা তোমার আর ঐ ছেলেটার নাম নিয়ে চেঁচামেচি শুরু করলেন। তারপর পেপারটা কুচিকুচি করে ছিঁড়ে সামনে করে চুপচাপ বসে আছেন। তুমিতো জানো, বাবা রেগে গেলে আমরা কেউ-ই ওনার ধারে-কাছে যাই না।

শারমিন অফিসে যাওয়ার জন্য গেটের সামনে যেতেই পেপার ওয়ালা আসে। কি মনে করে যেন সে পেপারটা নেয়। প্রথম পৃষ্ঠার শিরোনাম দেখেই হকারকে সে পেপারটা ফেরত দেয় বাসায় দেওয়ার জন্য। নিজে অতিরিক্ত আরেক কপি কিনে নিয়ে সেও বাসায় ফেরে। আজ আর তার অফিসে যাওয়া হয় নি। এসে সেই যে এই সোফায় বসেছে, আর ওঠেনি। পেপারটা লুকিয়ে রেখেছিলো এতোক্ষণ। এবার সে লায়লা ভাবীর হাতে পেপারটা তুলে দেয়।

লয়লা ভাবী পেপারটা হাতে নিয়ে স্পীড মানি সংক্রান্ত খবরের শিরোনাম শেষে পুরো খবর পড়তেই যাবে। কিন্তু হঠাৎ বাবার কণ্ঠস্বরে হকচকিয়ে উঠে দাঁড়ায়। বাবা শারমিনের মাথায় হাত রেখে বলছেন- লড়ে যা, আজ আমি আমার বিনিয়োগ সুদ সমেত ফিরে পেয়েছি বলে মনে হচ্ছে। শারমিন তার কান্না সংবরণ করতে পারে না। লায়লা ভাবীও।
-
এপ্রিল, ২০১৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×