somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুড়ি

২০ শে জুন, ২০২০ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটা ঘুড়ি ছিল হোসেনের। কালো সুতার মাঞ্জার, হাওয়াই মিঠাই রঙের ঘুড়ি। বড্ড মন পছন্দের ছিল। স্কুল শেষে বন্ধুরা মাঠে খেলায় যখন মেতে থাকত, হোসেন এক ছুট দিয়ে বাসায় যেত আর ঘুড়ি নিয়ে বেড়িয়ে পড়ত। প্রতিদিন একবেলা ঘুড়ি না ওড়ালে হোসেনের ভালো লাগত না।

হাওয়াই মিঠাই রঙের ঘুড়ি ঐ নীল আকাশে উড়তে উড়তে হোসেনও যে মুক্ত পাখির মত উড়ে বেড়াত তা ওই ঘুড়ি আর হোসেন ছাড়া আর কেই বা জানত। কে বলেছে সম্পর্ক কেবল প্রানের সাথে প্রানের ই হয়, নির্জীব এর সাথেও হয়। জীবনে কিছু কিছু সময় কেবল বলতেই ইচ্ছে করে, মনে হয় কেউ একজন শুধু কথা শুনেই যাবে, কোনো প্রতিউত্তর থাকবে না, কোনো প্রতিক্রিয়া থাকবে না। শুধু শুনবে, হোক কথা অসুন্দর, হোক তা ভুল, না হয় হোলোই একটু আবেগী, কোনো জড়তা থাকবে না বলায়। এমন হয়ত সম্ভব নয়, তাই ই হয়ত হোসেন ঘুড়ি টাকেই বেছে নিয়েছে তার সংগী হিসেবে।
বন্ধুরা খুব বলত কিরে হাসু, খেলবি না? আজ ফুটবল খেলা আছে পাশের পাড়ার সাথে। তোকে খেলতেই হবে। হোসেনের মন পড়ে থাকে আকাশে উড়বার জন্য তাই শর্ত জুড়ে দেয়, হাফ টাইম পর্যন্ত খেলার, নইলে বিকেল টা যে ঘুড়ি ওড়ানো হবে না। কত সে স্মৃতি তার ঘুড়ির সাথে, কি কালো মেঘে বৃষ্টি আসি আসি করছে, আচ্ছা? কালো মেঘে হাওয়াই মিঠাই রং কেমন লাগবে? এই ভেবেই বের হয়ে যেত, নাটাই ঘুড়ি নিয়ে

শরৎ এর পেজা পেজা তুলোর ওই আকাশে, মনের সাথে মন রাংগিয়ে, কখনো গান গাইতে গাইতে, কখনো শীষ বাজাতে বাজাতে, সুতো ধরে টানতে টানতে, দূরে...... বহু দূরে উড়তে উড়তে কত কিছু ভাবতে ভাবতে, ক্ষনিক আনমনা হতে হতে, কোলাহল ছাড়িয়ে ঘুড়ি ভাসত ওই সপ্নের আকাশে। কত জন বলত, কি মজা পাস তুই ঘুড়ি উড়িয়ে? হোসেনের কাছে কি শুধু ঘুড়ি খেলার ই মাধ্যম ছিল?

একবার ঘুড়ির সুতো কেটে ভাসতে ভাসতে গ্রাম পেড়িয়ে গেল, হোসেনের যেন আর কিচ্ছু চাই না, শুধু তার হাওয়াই মিঠাই কেই চাই।
চোখের কোনে অপ্রতিরোধ্য জল, বুকে প্রচন্ড খা খা নিয়ে খুজতে খুজতে হয়রান হয়ে খুজে পেয়েছিল অবশেষে। সেবার বেশ সন্ধ্যা হয়ে গিয়েছিল, বাড়িতে বকুনিও জুটেছিল বেশ। কিন্তু মনে যে শান্তি ছিল। আহা কি সেই দিন গুলি। হোসেন কে কখনো ভাসাত, কখনো ওড়াতো, কখন খুব দূরে নিয়ে যেত, ওই সময় টুকু যেন আর কিচ্ছু নেই, জাগতিক আর কোন আচার ব্যবহার নেই। কি শান্তি।

বহু বছর পর, হোসেনের আজ বড্ড ঘুড়ি ওড়ানোর শখ জেগেছে। কিন্তু ঘুড়ি ওড়ানোর সেই মন মত আকাশ টা আর নেই। মন পছন্দের সেই হাওয়াই মিঠাই রং টাও কেন যেন আর মনে ধরছে না।

পিচ ঢালা রাস্তাটা বড্ড কর্কশ লাগে, নিজেকে বড্ড ভার ভার লাগে, আকাশে ওড়াটা আর হয় না।
















সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২০ রাত ১১:২২
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×