বাংলাদেশে নবাব সিরাজউদ্দৌলার বংশধর
১৭৫৭ সালের ২ জুলাই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।
অনেকের স্মৃতিতে না থাকলেও নবাব সিরাজউদ্দৌলার বংশধরদের কাছে দিনটি শোকের।
তাঁরা এদিন নবাবের ছবির সামনে দাঁড়িয়ে থাকেন।
শ্রদ্ধার সঙ্গে তাঁদের বংশের নবাবকে স্মরণ করেন।
নবাবের বংশধররা এখন ঢাকায় বসবাস করছেন।
তাঁরা হচ্ছেন নবাবের অষ্টম বংশধর সৈয়দ গোলাম মোস্তফা এবং নবম বংশধর সৈয়দ গোলাম আব্বাস আরেব।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সৈয়দ গোলাম মোস্তফা বর্তমানে ব্যবসা ও সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত।
আর সৈয়দ গোলাম আব্বাস আরেব নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে গবেষণা করছেন।
গড়ে তুলেছেন 'সাব ফ্রেন্ডশিপ গার্ডেন' নামের একটি সংগঠন।
তিনি নবাব সিরাজউদ্দৌলা একাডেমীর নির্বাহী প্রধান ও প্রতিষ্ঠাতা।
ঢাকার খিলক্ষেত-বারিধারার লেকসিটি কনকর্ডে নবাবের এই বংশধররা বসবাস করছেন।
বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার রক্ত তাঁদের শরীরে প্রবাহিত হলেও তাঁরা লোকচক্ষুর আড়ালেই থেকে গেছেন।
সাধারণ মানুষের মতো বাসে চাপছেন, কাঁচাবাজারে যাচ্ছেন।
সকাল থেকে রাত পর্যন্ত জীবন-জীবিকার জন্য লড়াই-সংগ্রাম করছেন।
নবাব পরিবারের বংশধর হিসেবে তাঁরা বিশেষ কোনো সুযোগ-সুবিধা পাওয়া বা ফায়দা লোটার জন্য কখনোই নিজেদের পরিচয় তুলে ধরেননি।
আলিবর্দী খাঁ ইরান থেকে এসে ১৭৪০ সালে ৬৬ বছর বয়সে বাংলার নবাব হন।
তাঁর নাতি সিরাজউদ্দৌলা ১৭২৭ সালের ১৯ সেপ্টেম্বর রাজমহলে জন্মগ্রহণ করেন।
১৭৫৬ সালে সিরাজউদ্দৌলা বাংলার মসনদে বসেন।
১৭৫৭ সালের ২ জুলাই মীর জাফরের প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়ে মীর মিরনের নির্দেশে মোহাম্মদী বেগের হাতে তিনি নিহত হন।
নবাব পরিবারের নবম বংশধর সৈয়দ গোলাম আব্বাস আরেবের পূর্ববর্তী বংশধরের কুষ্ঠি বিশ্লেষণ করে জানা যায়,
( ১)নবাব সিরাজউদ্দৌলার মেয়ে উম্মে জোহরা ওরফে কুদসিয়া বেগম (প্রথম বংশধর),
(২) জোহরার ছেলে শমসের আলী খান (দ্বিতীয় বংশধর),
(৩)তাঁর ছেলে লুৎফে আলী (তৃতীয় বংশধর),
(৪)লুৎফের মেয়ে ফাতেমা বেগম (চতুর্থ বংশধর),
(৫) তাঁর মেয়ে হাসমত আরা বেগম (পঞ্চম বংশধর),
(৬)হাসমত আরার ছেলে সৈয়দ জাকি রেজা (ষষ্ঠ বংশধর),
(৭)তাঁর ছেলে সৈয়দ গোলাম মোর্তজা (সপ্তম বংশধর)
(৮) গোলাম মোর্তজার ছেলে সৈয়দ গোলাম মোস্তফা (অষ্টম বংশধর)
(৯)এবং তাঁর ছেলে সৈয়দ গোলাম আব্বাস আরেব (নবম বংশধর)।
নবাবের নবম বংশধর আরেব সিরাজ পরিবারের আদর্শ, প্রেম-ভালোবাসা ও স্মৃতি ধরে রাখার জন্য কাজ করে যাচ্ছেন।
আরেব বলেন, 'বাংলার শেষ স্বাধীন নবাবের ইতিহাস নতুন প্রজন্মের শিক্ষা নেওয়ার ইতিহাস।
এই ইতিহাস থেকে শিক্ষা নিলে তা প্রিয়জনের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, দেশি-বিদেশি দুষ্টশক্তি ও কুচক্রীদের চক্রান্তের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে আমাদের সাহায্য করবে।
তাঁর পূর্বপুরুষ নবাব সিরাজউদ্দৌলা ও সিরাজ পরিবার সম্পর্কে জানার জন্য তিনি http://www.shabplus.yolasite.com ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট
সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন
দুঃখ খচিত পতাকা আমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন
মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?
মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন
ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।