ছোট বেলায় গরু , বলদ , মাথায় গোবর জাতীয় অনেক কথাই নিজের সম্বন্ধে শুনেছিলাম ।
আর বড় বেলায় কলুর বলদের মত খেটে , দুধেল গাইয়ের মত দিয়ে যাচ্ছি , তার পরও বউ বলে আমি নাকি গোগ্রাসে গিলি আর ধর্মের ষাঁড়ের মত ঘুরে বেড়াই ,যা নিয়ে ঝগড়া তা কিনে দেব বলে উপসংহার টানতে চাইলে বলে , '' থাক গরু মেরে জুতা দান করতে হবে না , তোমার প্রতিশ্রুতি গুলি যে কাজীর গরুর মত , সে আমি ভাল জানি ।''
মেয়েদের মন বোঝায় আমার অভিজ্ঞতা ক অক্ষরে গোমাংস , তাই ঘর পোড়া গরুর মত পুনঃ বিতণ্ডা এড়াতে চুপ থাকি ।
ভাবলাম , এতোগুলি গরু স্বভাব যার মাঝে বিদ্যমান তার আর জাবর কাটা টাই বা বাকি থাকবে কেন ? তাই বসে বসে জাবর কাটছি ।
পূর্বে কমেন্টের উত্তর না দিয়ে হাওয়া হয়ে যান কারা ? এই নামে একটি ফান পোস্ট দিয়েছিলাম । Click This Link
এবং এই লিঙ্ক সর্বস্ব পোস্টটি জাবর কাটা প্রকল্পেরই অংশ ।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৩ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


