এক সময় সামুতে আমার মত অতি নিন্ম মানের লেখকের লিখায়ও শতাধিক কমেন্ট পড়তো । আর এখন পোস্ট দিয়ে সপ্তাহ পরেও দেখি কমেন্ট পড়েছে ৪ টি ।
ফেরদৌসি রহমানের একটা গান গেয়ে এই ক্ষেত্রে শান্তনা পাই ,
আমি কি দোষ দেব পরের ছেলের গো
আমার আপন কর্ম ভাাাালো না ।
আমার অতি নিন্ম মানের লিখা , অতি অতি নিন্ম মানে রূপ নিয়েছে , হয়তো তাই পাঠক কমেন্টেটর নাই ।
কিন্ত কয়েক মাস পূর্ব থেকে সামুর বৈরী আচরনের কোন শান্তনা পাচ্ছিনা ।
সামুর কিছু টেকনিক্যাল সমস্যার কারনে অনেক সময় লগইন করতেই ইচ্ছা করেনা।
ঃঃ প্রথমত মোবাইলে ফুল ভার্ষন নাই ।
ঃঃ দেখিনা পাঠক সংখ্যা ।
ঃঃ দেখিনা সাম্প্রতিক যারা ব্লগটি দেখেছেন ।
ঃঃ দেখিনা নতুন কমেন্ট ।
ঃঃ কোন ব্লগারকে খুঁজে পেতে সার্চঅফশন নাই ।
ঃঃ ক্লিক করে কোন লিংকে যেতে পারিনা ।
ঃঃ লিংকে ক্লিক করলে প্রথম পাতায় চলে আসে ।
ঃঃ কোন পোস্ট প্রিয়তে নিতে পারিনা ।
ঃঃ প্রিয়তের পোস্ট গুলো দেখিনা ।
এমতাবস্থায় সামুকে আমার একটি গানই শোনাবার আছে , যা শিরোনামে গেয়েছি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



