somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের একটা প্রকাশনী দরকার।

২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রতি বছর বইমেলায় সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের শতাধিক বই বেরোয়। বই প্রকাশ নিয়ে ব্লগারদের রয়েছে নানা তিক্ত অভিজ্ঞতা। অনেকে পড়েছেন বাটপার প্রকাশকের খপ্পরে। এই বাটপাররা নিজেদের খরচে ছাপাবে বলে ঢাক ঢোল পিটিয়ে পান্ডুলিপি সংগ্রহ করে এর পর নানা উছিলায় লেখকের গলায় পাড়া দিয়ে টাকা আদায় করে।

যে সমস্ত ব্লগার নিজের খরচে বই ছাপাবেন বলে বাটপার প্রকাশককে এডভান্স টাকা দিয়ে দেন, কাগজের দাম বেড়ে গেছে,প্রেস সিডিউল দিতে পারছেনা, বাধাই শ্রমিক বেশি মজুরি চাচ্ছে ইত্যাদি বলে এরা লেখকের কাছ থেকে তিনগুন চারগুন টাকা আদায় করে।

আবার সম্পুর্ন টাকা এডভান্স নিয়ে বই না ছাপিয়ে লেখকদের মারধরের হুমকি দেয়ারও নজির রয়েছে।

প্রতিবার বইমেলায় গেলে দেখি একজন ব্লগারের বই এক প্রকাশনী থেকে প্রকাশিত হওয়ায় তারা বিভিন্ন স্টলে অবস্থান নেন অনেকে ইতস্তত ঘুরে বেড়ান, সবাই এক ঠিকানায় মিলিত হয়ে একটু গল্প গুজব করারও সুযোগ নাই।

এহেন বিরক্তিকর পরিস্থিতি থেকে ব্লগারদের রেহাই দানের স্বার্থে আমাদের একটা প্রকাশনী দরকার, যা হতে পারে ব্লগ বা ব্লগার কেন্দ্রিক। এখান থেকে সকল ব্লগারের বই বেরুবে এবং মেলার সময় এই স্টলে আমরা সকল ব্লগার একত্রিত হব।

আগেই বলেছি, প্রতি বই মেলায় সামুর ব্লগারদের শ'খানেক বই বেরোয়। অনেক প্রতিষ্ঠিত প্রকাশনীও এক মেলায় এত বই ছাপেনা। ব্যবসায়ীক দিক চিন্তা করলেও ব্লগ/ব্লগারদের প্রকাশনীটি হবে লাভ জনক।

প্রকাশনীটি হতে পারে সামুর আয়বর্ধক প্রকল্পের অংশ,অথবা কয়েকজন ব্লগারের সম্মিলিত প্রচেস্টা কিংবা ৫০/১০০ জন ব্লগারের শেয়ারের ভিত্তিতে।

উল্লেখ্য বিষয়টির সম্ভাব্যতা,সম্ভাবনা,আদৌ করা যায় কিনা, হলে কেমন হয়,কিভাবে করা যাই ইত্যাকার বিষয়ে বিজ্ঞ ব্লগারগনের মতামত আশা করছি।

বিঃদ্রঃ উপরের লোগোটি কাল্পনিক।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:৫২
৫০টি মন্তব্য ৫১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

×