somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরুষের প্রতি বিদ্বেষ ছড়ানো নয় । নারী পুরুষের সহাবস্থান নিশ্চিত করায় হোক উদ্দেশ্য

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ গিয়েছিলাম নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে আন্দোলন করতে । আমি জানি এই সমস্থ মানববন্ধন আর রাস্তায় গোল হয়ে বক্তৃতা দেওয়া আন্দোলনে কিচ্ছু হয় না । তারপরও গিয়েছিলাম । এই সমস্থ আন্দোলনে মূলত মিডিয়া আর পুরুষ মানুষের লাভ হয় । মিডিয়া কিছু রসায়ন যুক্ত খবর পায় আর পুরুষরা আরও মজা পায় । ইস্যু বেশ রসালো ! আর মিছিলের সামনে নারী !
সমস্যার সমাধান কিচ্ছু হয় না । এক নারী বক্তা নারীর ড্রেস কোড ঠিক করে দিলেন , বললেন, "নারী ফতুয়া পরবে । জিন্স পরবে । যেন সহজে মুভ করা যায় । যাতে কোন পুরুষ টিজ করতে আসলে তাকে দৌড়ে গিয়ে ধরে থাপড়ানো যায় " ।
এটি পুরুষের প্রতি বেশ বিদ্বেষ ছড়ানো টাইপ বক্তৃতা । কেউ টিজ করেছে , এটি একটি অপরাধ । আর কেউ অপরাধীকে মারছে এটি আরেকটি অপরাধ । মোদ্দা কথা এই টাইপ বক্তৃতা একটি অপরাধকে থামাতে আরেকটি অপরাধের উস্কানি দেয় !সমস্যার সমাধান চাই । সমস্যা বাড়াতে নয় বেবি !
ছেলেরা নারীদের প্রতি এতো সহিংস কেনো ?
ছেলেরা চায় নারীদের সঙ্গ পেতে ।কারণ এটি বেশ উপভোগ্য !তারপর একটু রসায়ন । কিন্তু সমস্যা হচ্ছে আমার এইখানে’তো নারী পুরুষের সম্পর্ক ইজি গোয়িং নয় । একটি ছেলে একটি মেয়ে এই সময়েও আলাদা আলাদা পাঠকক্ষে পাঠ নেয় । তখনই বুঝতে শিখে নারী পুরুষের সহাবস্থান এইখানে পাপ ! একটা নারীর সাথে একটা ছেলে কথা বলতে গেলেও নারীটি লজ্জায় লাল হয়ে যায় ছেলেটি আমতা আমতা করে !
এই বাজে চর্চা একদিনে হয়নি ।এটি শতবছরের আমাদের উপর চাপিয়ে দেওয়া বাজে সংস্কৃতি।
ছেলেদের গহীনে নারীর প্রতি যৌনতার আকাঙ্ক্ষা বাড়তে থাকে । কিন্তু একটা সময়ের আগে যৌনতা এইখানে নিষিদ্ধ । তখন ছেলেরা আস্তে আস্তে শেয়াল হওয়ার চেষ্টা করে । আর শেয়াল যখন একা একটা মুরগিকে পেয়ে যায় তখন মুরগির শরীরে কোন অংশ ধরে টান দিবে তার হুশ থাকেনা । ব্যাপার টা এমন ! অনেক সাধের মুরগি আমি পেয়েছি ! খেতেই হবে !
আমরা যদি নারী পুরুষের সহাবস্থান নিশ্চিত করতে পারি তাহলে কমতে থাকবে নারীর প্রতি পুরুষের সহিংসতা ।একটা সময় একেবারেই বন্ধ হয়ে যাবে এটি । এইটা করতে হলে বাঙলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারী পুরুষের সহাবস্থান নিশ্চিত করতে হবে ।কারণ গোটা দেশের প্রায় সকল বাচ্চা এখন স্কুল মাদ্রাসা মুখী ।ছেলেরা বুঝতে শিখবে আমার পাশে বসে থাকা মেয়েটি আমার বন্ধু অথবা আমার বোন । অথবা আমার প্রেমিকা । সমস্যাটা যেহেতু মগজে তাই চিকিৎসাটা মগজ থেকে শুরু হওয়া বেশ কামেয়াবি !
এই সময়ে নারী পুরুষের আলাদা শিক্ষা প্রতিষ্ঠানের যুক্তিকতা আমি একেবারেই খুঁজে পাই না ।
অন্যান্য বিষয় তো আছেই ! রাস্তায় প্রেমিকার হাত ধরে হেঁটে যাবো সবাই ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে । অতি আদরের প্রেমিকাকে চুমু খাবো পিছন থেকে পুলিশি বাঁশি !পিপ !
প্রেম এইখানে এখনো পাপ । তাই এইটা ভীষণ গোপন রাখতে হয় ।নইলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ যৌনতা কেন অপরাধ হবে ?

এইখানে নারী পুরুষের আলাদা আলাদা অবস্থান পুরুষদের ভেতর ক্রাইসিস তৈরি করেছে । যেটা পরে ভায়োলেন্সে রুপ নেয় । যেটা কাম্য নয় ।
আসুন পুরুষের প্রতি বিদ্বেষ নয় । নারী পুরুষের সহাবস্থান নিশ্চিত করতে সবাই সমান জায়গা থেকে কাজ করি ।একটু শিখিয়ে দিই না পাশের জনকে , এই ! নারী পুরুষ সম্মতিক্রমে চুমু খেলে গুনাহ হয় না !
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×