somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাটারি চালিত রিকশা চাই

২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাস্ট ছয় বছরের মধ্যে কবে সিটি সার্ভিসের বাসে করে যাতাযত করেছি আমার মনে নেই । জাতে উঠার পর থেকে বাসে ছড়া চেড়ে দিয়েছি ।
কখন বুঝবেন আপনি জাতে উঠছেন ? যখন বুঝবেন বাসে উঠলে আপনার নাকে অন্যের ঘামের গন্ধ লাগছে তখন বুঝবেন মাইরি আপনি জাতে উঠে গেছেন ! নগদ টাকা দিয়ে অন্যের ঘামের গন্ধ নাক দিয়ে পেটে ঢুকানোর মতো ভোদাই আমি নই !
আর টেম্পু ভীষণ শব্দ দূষণ করে । প্রায় আট বছর আগে আমার এক প্রেমিকা ফোন করেছিলো । আর আমি ছিলাম টেম্পুতে , আমি প্রেমিকার একটা কোথাও শুনতে পাইনি । টেম্পুর আওয়াজের জন্যে । তাই ওইদিন’ই সিদ্ধান্ত নিয়েছিলাম , যে বাহন প্রেমিকার মিষ্টি মধুর কিছির মিছির কানে আসতে বাধা সৃষ্টি করে ওই বাহন আমার জন্যে নিষিদ্ধ । সেই থেকে আমি আর টেম্পু টা টা বাই বাই !
এরপর থেকেই রিকশা অথবা সি এন জি । এইখানেও একটা বিশাল ঝামেলা ! রিকশায় উঠলেই, আমার অমানবিক মনে হয় । একজন লোক মধ্যযুগীয় কায়দায় আরেকজন মানুষকে টেনে নিয়ে যাচ্ছে ! এটা মানা ভীষণ কষ্টকর আমার জন্যে ! আমি আসলে এতোটাই মানবিক যে, একটা মুরগী জবাইয়ের দৃশ্য দেখলেও আমার ভীষণ কষ্ট হয় !
সি এন জি । বেশ আরামদায়ক । তবে এই বাহনটি বিশাল পাঁপড় ! জিগাইলেই কয় একশো টাকা ভাড়া । মনে হয় টাকা মানুষ কামাই করে না বলদার পাছা দিয়ে আসে । এই বাহন বেশ ভালো যদি ভাড়া’টা একটু কমায় । কিন্তু তারা মনে হয় এই জীবনে আর সভ্য হবে না !
সবচে ভালো বাহন ছিল সবদিক থেকে ব্যাটারি চালিত রিকশা । ভাড়া কম গতি বেশি । মানুষের ঘামের গন্ধ নাকে আসে না । কোন মানুষকে শারীরিক শ্রমে টানতে হয় না । তাই মানবিক । বেশ আরামদায়ক ।ঝুঁকি বলতে, একটু সাবধানে চালাতে হয় ! এই যা !
কিন্তু এখন এই বাহন তুলে দিয়ে দৈনিক আমার যে পরিমান সময় আর অর্থের ক্ষতি করছে সেই ক্ষতি পুশিয়ে দিবে কোন বাহাদুর ? অন্যের ঘামের গন্ধ আমার পেটে ঢুকুক , এটি আমি চাই না । আমার প্রেমিকার কণ্ঠ অতি ভটভট আওয়াজে কানে আসতে বাধাগ্রস্থ হোক এটিও আমি চাই না । কোন মানুষ আমাকে নিজের শরীরের শ্রম দিয়ে আমার মূল্যবান সময় নষ্ট করে আমাকে টেনে নিয়ে যাবে , এটা মেনে নেওয়ার মতো অনৈতিক আমি নই । অতি অল্প দূরত্বের জন্যে অতিরিক্ত অর্থ প্রদান করার মতো বেকুব লোকও আমি নই ।
আমি শুধু চাই সব দিক দিয়ে এগিয়ে থাকা দ্রুতগতির বাহন “ব্যাটারি চালিত রিকশা” আবার রাস্তায় নামানো হোক । আমার এই চাওয়াটা পূরণের জন্যে কোন বাহাদুর কি কথা গুলো বিবেচনায় নিয়ে সমস্যা সমাধানে এগিয়ে আসবেন ?
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×