somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৫৭ ধারা এবং আমি ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫৭ ধারায় আমি গত ১৪ জুন ২০১৭ থেকে গ্রেফতার হয়ে ৩১ আগস্ট ২০১৭ পর্যন্ত দীর্ঘ ( আড়াই মাস) কারাবন্দি ছিলাম । বর্তমানে হাইকোর্ট থেকে জামিনে আছি ।

আমার বিরুদ্ধে অভিযোগ ছিলো , একজন রাজাকার যুদ্ধাপরাধী আর একাত্তরের রাজাকার যুদ্ধাপরাধীর মেয়ে ও ছাত্রীসংস্থার সাবেক এক্টিভ কর্মী এবং ঘাতক দালাল জামাত থেকে আসা আওয়ামীলীগ এমপির বিরুদ্ধে লেখালেখি করেছি । Nagor Ali এবং Gipsy Rudro আইডি দিয়ে ।

অথচ অনলাইনে সার্চ দিয়ে দেখলে দেখা যায় , Nagor Ali নামে যে কয়টি আইডি আছে সেই সব আইডিতে এমন কোন ধরনের লেখা নাই । যে লেখা গুলো অভিযোগ হিসাবে আনছে আমার বিরুদ্ধে । আর সবচাইতে বড় কথা Nagor Ali নামের আমার কোন আইডি নাই । আমার একটাই আইডি ফেইসবুকে Gipsy Rudro । যেটি আমি নিজেই চালাই । এই আইডি থেকে আমি অভিযোগ দাতাদের নামে কিচ্ছু লিখি নাই ।

যে লেখাগুলো আমার বিরুদ্ধে অভিযোগ হিসাবে দাঁড় করানো হইছে সেই সব লেখা আমি লিখি নাই । অন্যজনের লেখার সাথে আমার নাম এডিট করে বসানো হইছে ফটোশপের মাধ্যমে । নইলে আমার একমাত্র ফেইসবুক আইডি Gipsy Rudro'র টাইমলাইন চেক করে দেখা হোক সেই সব লেখা আছে কি না !

সম্পূর্ণ সন্দেহের উপর ভিত্তি করে আমাকে গ্রেফতার করে সাতকানিয়া থানা আমার বাসা থেকে । পরে থানায় নিয়ে গিয়ে আমার বিরুদ্ধে ৫৭ ধারায় মিথ্যা মামলা দেওয়া হয় । মামলার আগেই আমাকে গ্রেফতার করা হয় । গ্রেফতার করে ১৪ জুন আনুমানিক দুপুর ২ টায় আর মামলা দেয় ১৫ই জুন রাতে ।

আমি জানি না , মামলা হওয়ার আগে কাউকে গ্রেফতার করা যায় কি না ! তবে আমাকে মামলার আগেই গ্রেফতার করা হয়েছে ! আগে গ্রেফতার পরে মামলা !

ক্ষমতাধররা যদি আইনকে যেভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করে তাইলে নাগরিক তো নির্যাতিত হবেই । আমিই তার প্রকৃত উদাহারন ।

আমি ব্যক্তিগত ভাবে মুক্তিযুদ্ধের ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনা মনে প্রাণে বিশ্বাস করি এবং বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ধারন করি । আমি বিশ্বাস করি একাত্তরের ঘাতক দালাল রাজাকার যুদ্ধাপরাধী এবং তাদের দোসররা এই দেশের শত্রু । তাদের হাতে ক্ষমতা গেলে এই বাঙলাদেশের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনা মারাত্মক ক্ষতিগ্রস্থ হইবে ।

তাই আমি ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনার পক্ষে আর ঘাতক দালাল একাত্তরের পরাজিত শক্তি জামাতিদের বিরুদ্ধে জনমত গঠন করি । যেখানে যেভাবে পারি ।

ধর্মান্ধ আর উগ্রবাদীদের নাম দিলাম , মৌলবাদ
পাল্টা জবাব দিলো আমাদের, তোরা নাস্তিক মুরতাদ ।

দেশে এখন অবস্থা এমন হয়েছে , ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনা এবং বাঙালি জাতির পিতার আদর্শ কায়েমে কোন কথা বললে , ধর্মান্ধ আর উগ্রবাদীদের বিরুদ্ধে কোন কিছু লিখলে তাকে নাস্তিক বলা হয় ।

অথচ চিন্তা করে দেখলে দেখা যায় , মুক্তিযুদ্ধের ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রধান শত্রু ধর্মান্ধ আর ধর্মীয় উগ্রবাদীরা !

আমার মনে হয়, আমি জাতির পিতার রক্ত । তাই বাঙলাদেশের এতোটাই ভক্ত ।

তাই হয়ত আমার শত্রু বেশি !

আপসোস !

৫৭ ধারা বাতিল চাই । কোন ক্ষমতাধর ব্যাক্তি চাইলেই এই আইনে দেশের যেকোন অনলাইন এক্টিভিস্টকে ফাঁসাইতে পারবে । এই আইন যথেষ্ট অপব্যবহারের সুযোগ আছে ।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

×