somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

।। জেলখানার জিন্দেগী ।।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জেলখানায় একটা "কোরান দফা" আছে । এইখানে কোরান পড়ে হাজতিরা । তার পাশে একটা দোকানে পান সিগারেট বেঁচে । আমি এক খিলি পান আর একটা ডারবি সিগারেট দোকান থেকে নিয়া খুব আরামচে সময় নষ্ট করছিলাম ।

কোরান দফা থেকে একজন হুজুর বের হইয়া এক খিলি পান নিয়া আমার পাশে দাঁড়াইয়া পান চিবাইতেছিলো । আমি অবাক হইয়া ভাবতে ছিলাম , একজন হুজুর জেলখানায় থাকবে কেন?

হুজুররে জিগাইলাম , হুজুর মামলা কি ? হুজুর কইলো , গুটি (ইয়াবা) । বুঝলাম গুটি নিয়া ধরা খাইছে । হুজুররে পাল্টা জিগাইলাম , হুজুর ধরা খাইছেন ক্যামনে ? হুজুর কয় , টেকনাফ থেকে একটা হানিফ বাস রিজার্ভ কইরা সাতান্নজন তবলিগে যাইতেছিলো । গাড়ি মইজ্জার টেক আইলে পুলিশ তাদের গাড়ি থামাইয়া তল্লাশি করতে চায় । গাড়ির ভেতরের সকল হুজুররা বলে , তারা আল্লাহর রাস্তায় যাইতেছে তাদের কাছে কোন অবৈধ কিচ্ছু নাই । তাদের ব্যাগে যা আছে তা কোরান হাদিস আর কিছু জামা কাপড় । পুলিশ কয় , তাদের কাছে স্ট্রং ইনফরমেশন আছে এই গাড়িতে করে বিপুল সংখ্যক ইয়াবা ঢাকায় পাচার হচ্ছে ।

বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ হুজুরদের বলে , যাদের ব্যাগে কোরান হাদিস আছে তারা যেনো কোরান হাদিস হাতে নিয়া নে । আর বাকি জামা কাপড় যেনো নিচে বিছানো চাদরে ডাইলা দে । পুলিশ প্রত্যেকের জামা কাপড় এবং ব্যাগ চেক করবে ।

এতে বেশির ভাগ হুজুর রাজি হয় । এবং তারা তাদের জামা কাপড় চাদরে ডাইলা দে । পুলিশ একেক করে সব জামা কাপড় এবং ব্যাগ তল্লাশি করে । এবং সাতজনের কাছে প্রায় ৫ লাখের মতো ইয়াবা পায় । এবং যাদের কাছে ইয়াবা পায় তারা সকলেই টেকনাফের একটা স্থানীয় মাদ্রাসার কোরানে হাফেজ । পুলিশ সাতজনকে গ্রেফতার কইরা জেলখানায় পাঠাইয়া দে । আর বাকিদের তবলিগে যাওয়ার জন্যে গাড়ি ছাইড়া দে ।

আমি হুজুরের মুখ থেকে এই কাহিনী শুইনা হুজুররে জিগাইলাম , হুজুর ইয়াবা ব্যবসাতো হারাম । আপনি একজন কোরানে হাফেজ হইয়া এই ব্যবসা করতাছেন কিয়ামতের দিন আপনি আল্লাহকে কি জবাব দিবেন ? হুজুর কয় , আমি হালাল টাকায় ব্যবসা করছি । আমিতো আর ইয়াবা খাচ্ছি না । আর ইয়াবাতো একটা মেডিসিন । আমিতো ওষুধ হিসাবে বিক্রি করতেছি । মাদক হিসাবে না ।

হুজুর আমিতো জানি ইয়াবা একটি মাদক । হুজুর কয়, আমি মাদকের নিয়তে বিক্রি করতেছি না আমি ওষুধের নিয়তে ব্যবসা করছি । আর কোরানের কোথাও ইয়াবা সম্পর্কে বলা হয় নাই । কোরানে বলা হয়েছে মদ আর গাঁজা সম্পর্কে । আমিতো আর মদ গাঁজা বিক্রি করছি না ।

ইয়াবা যারা মাদকের নিয়তে খাচ্ছে তাদেরই কৈফিয়ত দিতে হবে । যারা ওষুধের নিয়তে ব্যবসা করছে তাদেরকে হাশরের ময়দানে কৈফিয়ত দিতে হবে না ! আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আমি হালাল টাকায় হালাল নিয়তে ইয়াবা ব্যবসা করছি । আমি সুদ খাচ্ছি না । আমি স্রেফ ইয়াবা ব্যবসা করছি । আমার কৈফিয়ত দেওয়ার প্রশ্নই আসে না !

তারপর হুজুর আমারে জিগাই, ভাই আপনার মামলা কি ? আমি কইলাম , হুজুর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন । হুজুর কয়, ওহ বুঝছি । আপনি ব্লগার ? আমি কইলাম , হুম । হুজুর কইলো, আপনি নাস্তিক । আপনার লগে কথা কইলেও গুনা । ব্লগাররা জাহান্নামে যাইবে । আপনি ফি নারে জাহান্নাম ।

আমি কইলাম , হুজুর ব্লগাররা জাহান্নামে যাইবে এইডা কি কোরানের কোথাও আছে ? হুজুর কইলো, কোরানে নাই এমন কোন কিছুই দুনিয়াতে নাই ।

হুজুর পান চিবাইতেছে আর আমি সিগারেটের শেষ টানটা মাইরা আমার ওয়ার্ডের দিকে হাঁটা দিলাম ।

হুজুরের নাম, মুহাম্মদ আবদু সত্তার । বাড়ি কলেজ রোড টেকনাফ । থাকে পদ্মা পাঁচে । আর এই ওয়ার্ডটি জামায়াত ইসলামির ওয়ার্ড ।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:০৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×