somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

।।জেলখানার জিন্দেগী।।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেটার নাম মোহাম্মদ আলী হোসেন । বাড়ি টেকনাফ কলেজ রোড । কর্ণফুলী চার নাম্বার ওয়ার্ডের ইনচার্জ । ইনচার্জ মানে হইলো, মেটের সেকেন্ড ইন কমান্ড । ওয়ার্ডের সবাই থাকে আলী ভাই কখনো কখনো আলী মেট বইলা ডাকে । বয়স আনুমানিক আটাশ ত্রিশ হবে । উচ্চতা পাঁচ ফুট তিন চার মতন । ওজন ৫০ থেকে ৫৫ কেজির উপরে হবে না ।
দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে । আসরের নামাজের পর ফজায়েল আমল , মোকসুদুল মোমিনিন এবং আরো অন্যান্য ধর্মীয় বই পুস্তক পড়ে । মাগরিবের নামাজের পর ওয়ার্ডের অতি ধার্মিকদের লইয়া ফজায়েল আমল অথবা মোকসুদুল মোমিনিনের লেখাগুলা পড়ে পড়ে শুনায় এবং তার বিশদ ব্যাখ্যা বুঝাইয়া দেয় । তারপর খুব লম্বা একটা মোনাজাত ধরে । মোনাজাতের সময় দশ মিনিটের কম হয় না । মোনাজাত করার সময় সে চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদে তবে তার চোখে আমি পানি দেখি নাই । তার কান্না মিশ্রিত মোনাজাত অন্যদের চোখে ঠিকই পানি আইনা দেয়

জেলখানায় নাশকতা মামলায় যতো জামাত শিবির , বিএনপি এবং হেফাজতিদের নেতা কর্মী আছে তাদের সকলের সাথেই তার খুবই ভালো সম্পর্ক । তার সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, আওয়ামীলীগ ইসলামের শত্রু বলে আজ জামাত শিবির এবং হেফাজতিদের মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পাঠাইছে । পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া জেলখানায় তার কাজ হইলো , কোন কোন ওয়ার্ডে জামাত শিবির এবং হেফাজতিদের নেতা কর্মী আছে তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদেরকে জেলখানার ভিতর কোন সাহায্য সহযোগিতা করা যায় কি না তার তদবির করা ।

আলী হোসেন মনে করে , আওয়ামীলীগ রাজাকার যুদ্ধাপরাধীদের কথা বলে আসলে দেশের আলেম সমাজের মাথা কেটে দিচ্ছে । দেশকে আলেম শূন্য করে দিচ্ছে । ইসলামকে ধবংস করার জন্য যুগে যুগে নমরুদ ফেরাউনদের জন্ম হয়েছিলো আর এই বাঙলাদেশে আওয়ামীলীগই হইলো নমরুদ ফেরাউনের উত্তরসূরি । যারা আওয়ামীলীগ করবে হাশরের ময়দানে তাদেরকে জাহান্নামের আগুনে পুড়তে হবে ।

আমি একদিন তাকে ডেকে জিজ্ঞাস করলাম , আলী ভাই আপনার মামলা কি ? সে বললো , সে ট্রাকের হেল্পারি করতো । ক্লাস সেভেন পর্যন্ত পড়া লেখা করেছে । অভাব অনটনে বেশিদূর পড়তে পারে নাই । সে ট্রাকের জোগানে ইয়াবা লইয়া টাকায় পৌছাইয়া দিতো । প্রতি পিসে এক টাকা তার । একদিন টেকনাফ থেকে কাঠ বোঝাই কইরা ট্রাক নিয়া ঢাকায় যাচ্ছিলো । আর ট্রাকের জোগানে ছিলো এক লাখ পিস ইয়াবা । সোর্সের মারফত পুলিশ খবর পাইয়া পটিয়া থানা পুলিশ ট্রাক আটকায় । এবং এক লাখ পিস ইয়াবা ট্রাকের জোগানে পায় । আর পটিয়া থানা পুলিশ তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেয় । আর সেই মামলায় তার পনেরো বছর সাজা হয়েছে ।
আমি এই কথা শুনে তারে জিগাইলাম, আলী ভাই আপনি কি জানেন হারামখোরের শরীর জান্নাতে প্রবেশ করিবে না ? আলী ভাই কয় , জানি । তাইলে আপনি হারাম ব্যবসা করতেছিলেন কেনো ? ভাই আল্লাহর কাছে মাফ চাইতেছি আল্লাহ মাফ কইরা দিবে । বুঝলাম আল্লাহ মাফ কইরা দিবে । এই যে আপনি লোকজনরে বইলা বেড়াইতাছেন আওয়ামীলীগ করলে জাহান্নামের আগুনে পুড়তে হবে তা কি ঠিক হইতাছে । সে কয় , অবশ্যই ঠিক হচ্ছে । আওয়ামীলীগ ইসলামের শত্রু আওয়ামীলীগ করলে জাহান্নাম নিশ্চিত ।

আমি আর তার লগে কথা বাড়াইলাম না । আমি একটা ধারনা পাইলাম , মোহাম্মদ আলী হোসেন নিজের অপরাধ ঢাকার জন্য ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করছে । তার কাছে ধর্ম বড় নয় তার কাছে ব্যবসা বড় । তাই সে ধর্মকে ঢাল হিসাবে ধইরা নিজের অপরাধ আড়াল করছে । আর এতে মানুষ বুঝতেই পারছে না , আলীর মতো পাঁচ ওয়াক্ত একজন নামাজি যে ধর্ম ছাড়া চলেই না সে কিভাবে অপরাধ করতে পারে !

আমি এইটা নিশ্চিত , যারা নিজের অপরাধ ঢাকতে ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করে তারা ধার্মিক নয় তারা ভন্ড । মোহাম্মদ আলী হোসেনও ভন্ড ।

মোহাম্মদ আলী হোসেনদের মতো লোক এখন এই বাঙলাদেশে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×