somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা চাই , আওয়ামীলীগ জিতলে জিতুক গোটা বাঙলাদেশ জিতুক গোটা বাঙলাদেশের মানুষ ।

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামীলীগ সরকার টানা ক্ষমতায় । বিএনপি জামাত হেফাজত সরকার ও আওয়ামীলীগরে বহুবার চেষ্টা করেও বেকাদায় ফেলতে পারে নাই । তারা অবশ্য বেশ কয়েকবার তাদের শক্তির প্রদর্শন করেছে । কিন্তু সরকার ও আওয়ামীলীগের দুরদর্শিতায় তা নস্যাৎ হয়ে গেছে ।

দেশের বাম শক্তিগুলো সরকার ও আওয়ামীলীগের গা ঘেঁষা । তারা মুখে সরকার ও আওয়ামীলগীগের বিরুদ্ধে কথা বললেও আদতে এই মূহুর্তে বামদের আওয়ামীলীগ ছাড়া অন্য কোন উপায় নাই । ভোটের রাজনীতিতে এই দেশের বামদের অবস্থা জামানত ফেরত পাওয়া যায় না টাইপ ব্যাপার ! আর দেশের সকল উগ্রধর্মান্ধ শক্তিগুলো সরকার ও আওয়ামীলীগ বিরোধী ।

দেশে মূলত রাজনৈতিক দল গুলো দুই ভাগে বিভক্ত । যারা মুক্তিযুদ্ধের ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস করে ধারণ করে সেই মোতাবেক বাঙলাদেশ গড়তে চায় তারা সরকার ও আওয়ামীলীগপন্থী । আদর্শের জায়গায় ভিন্নতা থাকলেও চেতনার জায়গায় তারা এক ।

আর যারা মুক্তিযুদ্ধের ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনার বিপক্ষে , যারা ধর্মভিত্তিক রাষ্ট্র গড়তে চায় পাকিস্তান আফগানিস্থান এবং সৌদি আরবের মতো তারা এক ।

মোদ্দাকথা মুক্তিযুদ্ধের ধর্মনিরেপক্ষ অসাম্প্রদায়িক চেতনা বনাম মুক্তিযুদ্ধ বিরোধী ধর্মীয় চেতনা ।

শুধুমাত্র ধর্মীয় চেতনা দিয়ে কোন রাষ্ট্র চলতে পারেনা । তার প্রকৃত উদাহারণ পাকিস্তান । ধর্মীয় চেতনা নিয়ে ১৯৪৭ সালে পাকিস্তান আলাদা হলেও মাত্র ২৩ বছরের মাথায় দেশটি ভেঙ্গে ১৯৭১ সালে দ্বিখণ্ডিত হয়ে যায় । এক ভাগের নাম হয় বাঙলাদেশ ।

এখন যদি বাঙলাদেশকে আবার ধর্মভিত্তিক রাষ্ট্র বানানোর পায়তারা করা হয় তাহলে মুক্তিযুদ্ধের দুই লাখ মা বোনের ইজ্জত ত্রিশ লাখ শহীদের রক্ত বৃথা প্রমাণিত হবে । এই জন্যেই আমরা বলি, আমাদের ধমনীতে শহিদের রক্ত । এই রক্ত কোনদিনও বেঈমানি করে না । কিসের সাথে বেঈমানি করে না ? ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনার সাথে বেঈমানি করে না ।

সরকার ও আওয়ামীলীগ টানা ক্ষমতায় থাইকা এই দেশের মুক্তিযুদ্ধের ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনা বিরোধী শক্তিদের কিছুটা দমাইয়া রাখছে ঠিকই কিন্তু তারা ব্যবসায়ীদের দমাইয়া রাখতে পারে নাই । ধর্মীয় উগ্রবাদী মুক্তিযুদ্ধের ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনা বিরোধী শক্তি কিছুটা সরকার ও আওয়ামীলীগের নিয়ন্ত্রনের ভিতর থাকলেও ব্যবসায়ীরা সরকারের একেবারেই নিয়ন্ত্রনের বাইরে ।

বাজার সরকার ও আওয়ামীলীগের নিয়ন্ত্রনের বাইরে । বাজারে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম শুনলে শরীরে জ্বর চলে আসে । তখন মানুষ মুক্তিযুদ্ধের ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনাতো দূরে থাক সরকার ও আওয়ামীলীগের নাম শুনলেই গালাগালি করে । গতকাল বেগুনের দাম জিজ্ঞাস করেছিলাম , কইলো একশো বিশ টাকা । কোন সবজিই পঞ্চাশ টাকার নিচে নাই । এই যদি বাজারের অবস্থা হয় তাইলে মানুষ খাবে কি ? চলবে কিভাবে ?

চেতনা তো আর খাওয়া যায় না । মানূষ যা ইনকাম করে তা দিয়া আরামচে তিন বেলা খাইতে না পারলে সরকার ও আওয়ামীলীগরে নিশ্চয় চুমা দিবে গালি না দিয়া ? আর সরকার ও আওয়ামীলগরে গালি দিলে এই দেশে মুক্তিযুদ্ধের ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনা কায়েম করবে কোন দল ?

সামনে নির্বাচন । সরকার ও আওয়ামীলীগের বিরুদ্ধে ধর্মকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে একাত্তরের পুরনো ঘাতক দালাল জামাত , হেফাজত তার সাথে যোগ দিছে বিএনপি । তার উপর যদি দেশের সাধারন মানূষ ক্ষ্যাপে যায় তাইলে সরকার ও আওয়ামীলীগের অবস্থা আগামী নির্বাচনে ভালো হবে না । আওয়ামীলীগ হারবে এটি নিশ্চিন্তে বলা যায় ।

আমরাতো জানিই, আওয়ামীলীগ হারলে হারে মুক্তিযুদ্ধের ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনা , জাতির পিতার আদর্শ তথা গোটা বাঙলাদেশ । আর আওয়ামীলীগ জিতলে শুধুমাত্র জিতে আওয়ামীলীগ ।

আমরা চাই , আওয়ামীলীগ জিতলে জিতুক গোটা বাঙলাদেশ জিতুক গোটা বাঙলাদেশের মানুষ ।

জয় বাঙলা ।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×