somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মত কখন আসলে ভিন্নমত হয়?

১২ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবরারকে হত্যা করার পিছনে সব চাইতে বেশি যে বিষয়টা প্রচার করা হচ্ছে সেটা হইলো গিয়া "ভিন্নমত" প্রকাশ । ভিন্নমত মানে সরকার বিরোধী মানে আওয়ামীলীগ বিরোধী মত প্রকাশের জন্যে আবরারকে হত্যা করা অপরাধ মনে কইরা আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী রাজনীতির গুষ্টি উদ্ধার করে গাঙ্গের জলে ভাসাইয়া দিচ্ছে । আর আন্দোলন বিরোধী কিংবা আন্দোলনকারীদের সমালোচনা করলেও বলা হচ্ছে ভারতের দালাল অথবা ফ্যাসিস্ট !- সব অভিযোগ মাথায় লইয়া দুই চার লাইন লিখে জবাব চাই ।

তসলিমা নাসরিনকে দেশ থেকে কেনো বাইর কইরা দেওয়া হইছিলো ? কেনো তসলিমা নাসরিন এখনো দেশে ফিরতে পারতেছেনা ? তসলিমা নাসরিনের মাথার মূল্য কেনো নির্ধারণ করেছিলো ? কেনো তসলিমা নাসরিনকে প্রকাশ্যে হত্যা করার ঘোষণা দেওয়া হইছিলো ?- অবশ্যই ভিন্নমত প্রকাশের জন্যে ।

আহমেদ শরীফ যখন তার শরীর মেডিক্যালে দান করে দিয়েছিলো কবর দেওয়ার বদলে তখন কেনো তাকে "আহম্মক শরীফ" উপাধি দেওয়া হয়েছিলো ?- অবশ্যই ভিন্নমত প্রকাশের জন্যে ।

কবি শামসুর রহমানের বাসায় কেনো গুলি করা হয়েছিলো ? কেনো তাকে জাতীয় জারজ উপাধি দেওয়া হয়েছিলো ?- অবশ্যই ভিন্নমত প্রকাশের জন্যে ।

কবি হুমায়ুন আজাদকে কেনো কুপিয়ে গালের অর্ধেক অংশ নামিয়ে ফেলেছিলো ? কেনো তাকে জাতীয় কুকুর উপাধি দেওয়া হয়েছিলো ?- অবশ্যই ভিন্নমত প্রকাশের জন্যে ।

অভিজিৎ , অনন্ত বিজয়, বাবু এবং ব্লগার রাজীবকে কেনো কুপিয়ে হত্যা করা হয়েছিলো ?- অবশ্যই ভিন্নমত প্রকাশের জন্যে ?

রাজাকার যুদ্ধাপরাধীদের সর্বচ্চো ফাঁসির দাবিতে গড়ে উঠা গণজাগরণের সাথে সম্পৃক্ত সকলকেই নাস্তিক ইসলাম বিদ্বেষী কেনো ঘোষনা করা হইছিলো ?- অবশ্যই ভিন্নমত প্রকাশের জন্যে ।

আবরার হত্যার পরপর ১৯জন আসামীর মধ্যে ১৪ জনই ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার হইছে । তাদেরকে রিমান্ডে নেওয়া হইছে দশদিনের জন্যে । সরকার এবং প্রশাসনের সকল জায়গা থেকে বলা হইছে অপরাধী যেই হোক তাদের বিচার করা হবে । তারপরেও কেনো এই আন্দোলন ? কারা করছে এই আন্দোলন ? যারা করছে তারা কী উপরোক্ত ব্যাক্তির ভিন্নমত প্রকাশের জন্যে আক্রান্ত হওয়া নিয়ে আন্দোলন করেছে কিংবা করবে ?- এর উত্তর অবশ্যই না ।

কারণ তাদের কাছে আওয়ামী রাজনীতির বিরোধিতাকেই কেবল ভিন্নমত বইলা মনে হয় ! জামাত ,হেফাজত , চরমোনাই , বিএনপি কিংবা ধর্মের বিরোধিতা অথবা সমালোচনাকে কখনোই ভিন্নমত বইলা মনে হয় না ! কারণ আওয়ামীলীগ ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িকতার রাজনীতি করে কারণ আওয়ামীলীগ সমাজতন্ত্র কায়েমের রাজনীতি করে কারণ আওয়ামীলীগ ভারতকে অকৃত্রিম বন্ধু বইলা মনে করে ।

এই মনে করার পিছনের কারণ হইতাছে শেখ মুজিব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হওয়ার পর দেশে আসার আগে ভারতের এক সমাবেশে ইন্দিরা গান্ধির সামনে বলেছিলো, ভারত বাঙলাদেশের জন্যে বাঙ্গালির জন্য যা করেছে তা বাঙলাদেশের মানূষ আজীবন মনে রাখবে ।

কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য বাঙলাদেশের জামাত , হেফাজত, চরমোনাই, বিএনপিপন্থী মুসলমান এবং কিছু বামপন্থী মনে রাখে নাই । আওয়ামীলীগ কিন্তু ঠিকই মনে রেখেছে । কারণ আওয়ামীলীগ বেঈমান না । কারণ আওয়ামীলীগ উপকারীর উপকার স্বীকার করতে জানে । কারণ আওয়ামীলীগ অকৃতজ্ঞ কিংবা মোনাফেক নয় ।

দ্যাটস অল ইউর অনার ।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×