somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরতালের চেতনায় শান্তি হোক কারণ আওয়ামী লীগ ধ্বংসে নয়, বিনির্মাণে বিশ্বাসী। হরতাল আমাদের গণতান্ত্রিক অস্ত্র, কিন্তু ধ্বংস নয়; নবনির্মাণই হোক চেতনা।

২০ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোপালগঞ্জে বাঙলাদেশ সেনাবাহিনী কর্তৃক সংঘটিত নৃশংস গণহত্যা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। গোপালগঞ্জ শুধু একটি জেলা নয়, এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণভূমি। এই মাটিতে দেশের সেনাবাহিনীর হাতে একসঙ্গে এতগুলো নিরীহ বাঙালি প্রাণ হারাবে, শত শত লোক গুম হবে- এমনটা দুঃস্বপ্নেও আমরা কল্পনা করিনি। এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের রাজনৈতিক, মানবিক ও নৈতিক দায়িত্ব।

এই প্রেক্ষাপটে বাঙলাদেশ আওয়ামী লীগ হরতাল কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু হরতাল মানেই সহিংসতা নয়। হরতাল মানে গাড়ি পোড়ানো, রাস্তায় আগুন, মানুষকে জিম্মি করা নয়। আমাদের মনে রাখতে হবে, আমরা সেই দলের কর্মী যারা "ধ্বংসের রাজনীতি নয়, বিনির্মাণের রাজনীতি" করে।

বাঙলাদেশ আওয়ামী লীগ এই উপমহাদেশে এক ব্যতিক্রমধর্মী রাজনৈতিক শক্তি। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সাথে এবং মানুষের মঙ্গলের লক্ষ্যে। বঙ্গবন্ধুর রাজনীতি ছিলো একটাই "জনগণই শক্তির উৎস"। সেই আদর্শে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার "উন্নয়ন, শান্তি ও গণতন্ত্র"- এই তিন মূল স্তম্ভকে ভিত্তি করে দেশকে এগিয়ে নিয়ে গেছেন।

আমরা বিএনপি-জামাতের মতো পেট্রোল বোমা ছুঁড়ে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারবো না। আমরা হাসপাতালের অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে শিশু হত্যা করবো না কারণ আমরা হরতালকে ব্যাধির মতো নয়, প্রতিবাদের একটি সুস্থ রাজনৈতিক ভাষা হিসেবে দেখি।

জনগণের সমর্থন আদায়ের জন্য জনগণের বিরুদ্ধাচরণ চলবে না। আন্দোলনের ভাষা হতে হবে সুশৃঙ্খল ও শৃঙ্খলাবদ্ধ। হরতাল হবে জনজাগরণের হাতিয়ার, জনভীতির নয়।

আজকের ডিজিটাল যুগে গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং বৈশ্বিক চোখে সবকিছুই দৃশ্যমান। আমাদের একটি ভুল পদক্ষেপ গোটা আওয়ামী লীগের চেতনা ও ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে। বিএনপি-জামাত আমাদের দিকে তাকিয়ে আছে, তারা চায় আমরা ভুল করি, যেন তারা আমাদের উন্নয়নের বিপরীতে হিংসার রাজনীতি চাপিয়ে দিতে পারে।

কর্মীদের প্রতি আহ্বান:
আপনারা মনে রাখবেন, আপনারা বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মী।

আপনাদের চেতনায় থাকতে হবে মুজিববাদ, যাতে মানুষের জন্য রাজনীতি হয়, মানুষের বিরুদ্ধে নয়।

হরতালের প্রতিটি মিনিট হোক সুশৃঙ্খল প্রতিবাদের প্রতীক। আপনাদের হাতের একটি আগুনের ককটেল শুধু একটি বাস পুড়াবে না, শেখ হাসিনার শান্তির রাজনীতির ওপর কালিমা ছড়াবে। আপনারা যেকোন কর্মসূচিতে ব্যানার ধরুন, স্লোগান দিন, মিছিল করুন কিন্তু যেনো একটি ফুলও নষ্ট না হয়।

আমাদের প্রতিটি কর্মসূচি হতে হবে জনগণবান্ধব। জনগণ যেন মনে করে এই হরতাল তাদের স্বার্থে, তাদের সুরক্ষায়, তাদের অধিকার রক্ষার জন্য। তাদের কষ্ট না দিয়ে, তাদের ভালোবাসা অর্জন করেই আমরা জয়ী হবো। গোপালগঞ্জের মাটি যেভাবে বঙ্গবন্ধুকে রক্ষা করতে লাশ দিয়েছে, সেভাবে আমরা শান্তির মাধ্যমে সেই আত্মত্যাগকে ইতিহাসে গেঁথে দেবো।

আওয়ামী লীগ হরতাল করে , আওয়ামী লীগ সন্ত্রাস করে না। আমাদের হরতাল গণতন্ত্র রক্ষার, জাতির পিতার অসমাপ্ত কাজ পূরণের পথে প্রতিবাদের ভাষা। জনগণের জানমালের ক্ষতি করে নয়, তাদের ভালোবাসা ও সমর্থন অর্জন করেই আমাদের জয় নিশ্চিত হবে।

আসুন আমরা মুজিব আদর্শে উজ্জীবিত হয়ে, শেখ হাসিনার নেতৃত্বে শৃঙ্খলিত রাজনীতির মাধ্যমে এই হরতালসহ ভবিষ্যতের সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করি।

জয় বাঙলা। জয় বঙ্গবন্ধু।
জয় হোক শান্তির, উন্নয়নের, বিবেকবান রাজনৈতিক নেতৃত্বের।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×