somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রুপম হাছান
“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

বঙ্গবন্ধুর শোক দিবস কে উযযাপন করতে নতুন শোকে কাতর গার্মেন্টস কর্মীরা!

১৩ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একজন খেঁটে খাওয়া সাধারণ চাকরীজীবি, আর তাই আজকে আমাকে সেই খেঁটে খাওয়া মানুষ গুলোর কথা চিন্তা করে কিছু লিখতে হবে। ভাবছিলাম অফিসে যাবো না কারণ আজ জন্ম অষ্টমী সরকারী ব্ন্ধ সকল প্রতিষ্ঠান, কিন্তু আমার অফিসে না গেলে নয়; না গেলে ৩৭০ টাকা জরিমানা হবে। আমি জানি সেই টাকাই আমার কি হয়, যার জন্য আমাকে অফিসে যেতে হবে! যেখানে ইসলামিক দিবস গুলোতে ও অফিস ছুটি দেয় না সেখানে অন্য দিবসের কোন খোঁজ খবর না নিলে ও চলবে আমার!

আমার কথা বাদ দিলাম। একজন গার্মেন্টস ওয়ারকার প্রতিদিন কাজের বিনিময়ে মাস শেষে যে টাকা পান আবার কেউ কেউ কাজ করেন প্রডাকশন বেইসড তা দিয়ে তাদের খুব একটা ভালোভাবে সংসার ও চলেনা, থাকতো অন্য কিছুর চিন্তা করবে। সেখানে কোন ব্যাক্তি বা কোন প্রতিষ্ঠান যদি তাদের ঐ মাসিক বেতন কিংবা প্রতিদিনের যে প্রকাডকশন তার উপর হামলা করে তবে তা কেমন হবে আমার জানা নেই!

প্রিয় পাঠক ভাই এবং বোনেরা আপনারা হয়তো জানেন আজকের দিনে আমাদের দেশের রাজস্ব আয়ের ৭৮% আসে এই গার্মেন্টস থেকে। এইটা আমাদের দেশে আমাদের জন্য আর্শিবাদ স্বরুপ বটে। এই গার্মেন্টস কিন্তু আমাদের দেশে ছিলনা গত ২০ বৎসর পূর্বে, এই গার্মেন্টস ছিল শ্রীলঙ্কায়।
বিদেশীরা খুব অল্প খরচে সে দেশ থেকে এই কাজ গুলো করে নিত।
হঠাৎ করে সে দেশে অসাধু ব্যাক্তির মাত্রা বেড়ে গেল এবং তাদের কাজ ছিল কোন প্রতিষ্ঠানে কাজ চলতেছে তার কাছ থেকে মোটা অংকের কিছু ডিমান্ড করা না দিলে বন্ধ করে দেওয়া কিংবা কোন বায়ার মাল এক্সপোর্ট করতেছে তার কাছ থেকে চাঁদা দাবি করা না হলে মাল নিতে দিবে না ইত্যাদি ইত্যাদি। সে দেশে বিদেশীরা একটা সময়ে আর বিনিয়োগ করতে সাহস করতো না এবং আস্তে আস্তে সেদেশে বিনিয়োগ বন্ধ করে দিলেন কিন্তু কাজ তো করাতে হবে!!!

তারপর আমাদের দেশে আসে এই গার্মেন্টস এর কাজ যা দিয়ে আজকে লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করতেছে। অথচ আমরা লক্ষ্য করেছি গত কয়েক দিন আগে, ঢাকা সিটির বিভিন্ন যায়গাতে বিশেষ করে যেখানে যেখানে গার্মেন্টস আসে সেখানে সেখানে অরথাৎ গাজীপুর থেকে সদরঘাট, নারায়নগঞ্জ থেকে সাভার পর্যন্ত কোথাও বাদ রাখেনি আমাদের দেশের কিছু অসাধু ব্যাক্তি এবং কিছু প্রতিষ্ঠান। যা আমি আগে বলেছি যে, শ্রীলংকায় যা হয়েছিল এবং এর পরিণতি কিন্তু শ্রীলংকা পেয়েছে।

এসব অসাধু ব্যাক্তিরা যে কোন বাহানা নিয়ে এসে যে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নিকট চাঁদা দাবি করে বসেন যা শ্রীলংকায় হতো। গত দু' তিন দিন আগের থেকে জাতীর জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের শোক দিবসকে কেন্দ্র করে ঢাকার সকল গার্মেন্টস থেকে চাঁদা তোলা শুরু করেছেন এমনকি যারা তাদের চাওয়া পরিপূর্ণ করতে পারেনি তাদের গার্মেন্টসকে অস্থায়ীভাবে বন্ধ করে রেখেছে। যার ফলে নতুন শোকে জড়িয়ে গেল সেইসব গার্মেন্টসের অসহায় কর্মীরা। যারা স্বপ্ন দেখেন শুধু কোন রকমে বেচেঁ থাকা মাস শেষে ঐ সামান্য বেতন দিয়ে; তাদের এই ছোট্ট স্বপ্নটাকে ও পূরণ করতে দেবে না কিছু সার্থান্বেষী মানুষ।

এইসব বেড়াজাল থেকে যতদিন পর্যন্ত এই দেশকে মুক্ত করা না যাবে ততদিন পর্যন্ত এই দেশের মানুষের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। তার চেয়ে বড় কথা হল বিদেশীদের বিনিয়োগ থেকে ও বঞ্চিত হবে এই দেশ। কারণ সময় মত তারা তাদের মালের ডেলিভারী না পেলে শীপমেন্ট বাতিল করে দেবে এবং তারা তাদের সেভ মনে করবেন না, যা শ্রীলংকায় হয়েছে এবং সৃষ্টি হবে হাজারো বেকার সমস্যা।

এদের উদ্দেশ্যে কিছু কথা বলব আমি .........
বঙ্গবন্ধু কাদের জন্য রাজনীতি করেছিলেন? কাদের জন্য জীবনের সিংহভাগ কারাভোগ করেছিলেন? কাদের সুখ দেখতে চেয়েছেন এই বাংলায়? কাদের জন্য গোটা পাকিস্তানের প্রধান মন্ত্রীত্ত্বের লোভ লালসা ত্যাগ করেছেলেনে? কাদের প্রতি ভালোবাসার জন্য তিনি আজ জাতীর জনক? কাদের জন্য তিনি আজ বঙ্গবন্ধু? সেই খেঁটে খাওয়া নিরীহ নির্যাতিত বাঙ্গালীর জন্য। যার মধ্যে কোন লোভ লালসা ছিলনা, কোন হিংসা ছিলোনা, কোন গরিব ধনী ভেদাভেদ ছিলোনা সেই জাতীর জনকের আজকের দিনের নেতা কর্মীরা চাঁদা বাজী করে! কেড়ে নেয় গরিবের মুখের খাবার যা ভাবতে ও অবাক লাগে! হে বঙ্গবন্ধু তুমি আবার এসো, দেখে যাও তোমার গড়ে যাওয়া নেতা কর্মীদের অধঃপতন, আর তোমার কর্মীদের প্রকৃত চেহারা, আমার বিশ্বাস তুমি দেখে সহ্য করতে পারবে না! যা তুমি কল্পনাই করো নি কখনো!!!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরাগের ওপারে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটি ফোনকল

রাত ২টা ৪৩ মিনিট।

তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×