somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

-শীঘ্রই ফেসবুকে পরিবর্তন আসছে-

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফেসবুকের আয়োজনে সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হয়েছে এফ৮ ডেভেলপার্স কনফারেন্স। এবারের আয়োজনে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বেশ কিছু নতুন সেবা চালূ করার ঘোষণা দিয়েছে। বিশ্বায়নের এ যুগে কোনো সেবাই এককেন্দ্রিক থাকছে না। ফেসবুকও এখন নিজস্ব সেবার প্রসার বাড়াতে কাজ করছে। সামাজিক যোগাযোগ খাতের পাশাপাশি প্রতিষ্ঠানটি এখন ইন্টারনেটের পুরো ইকোসিস্টেমে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।

স্ফেরিকাল ভিডিও :
অচিরেই ফেসবুক ৩৬০ ডিগ্রি ক্যামেরা প্রযুক্তিতে ধারণ করা ভিডিও সাপোর্ট করবে। স্ক্রিনে ক্লিক ও ড্র্যাগ করে ব্যবহারকারীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ওই ভিডিওগুলো দেখতে পারবেন।

ব্যবসায় যোগাযোগ :
ফেসবুকের মেসেঞ্জার অ্যাপ-ই-কমার্স সাইটের অংশভুক্ত হচ্ছে। ফলে ভবিষ্যতে ব্যবহারকারীরা অনলাইনে কিছু কেনার পর চাইলে সেই সাইটের অ্যাকাউন্টের সাথে নিজের ফেসবুক অ্যাকাউন্টটি সংযুক্ত করতে পারবেন। এতে ই-কমার্স সাইটগুলো ব্যবহারকারী অনলাইনে কী কিনছেন সে সংক্রান্ত নোটিফিকেশন সরাসরি তার মেসেঞ্জার অ্যাপে পাঠাতে পারবে। যারা অনলাইন কেনাকাটায় একের অধিক ই-মেইল পেতে পছন্দ করেন না, তাদের জন্য এ সেবা বেশ কাজে দেবে।

থার্ড পার্টি অ্যাপ :
এখন ব্যবহারকারীরা চাইলেই মেসেঞ্জার সচল রেখে অ্যানিমেটেড জিফ-ক্রিয়েটর ‘জিফি’র মতো থার্ড পার্টি অ্যাপ চালাতে পারবেন ও সেগুলোর কনটেন্ট সরাসরি মেসেঞ্জারের মাধ্যমে বন্ধুকে পাঠাতে পারবেন। আগে এ কাজ করতে হলে প্রথমে মেসেঞ্জার বন্ধ করে, থার্ড পার্টি অ্যাপ ওপেন করতে হতো এবং ব্যবহারকারী যা পাঠাতে চাচ্ছেন সেটি কপি করে ফের মেসেঞ্জারে এসে তা পাঠাতে হতো।

ভিডিও এমবেড :
আগে ফেসবুকে ভিডিও আপলোড করার পর ব্যবহারকারী সেটি লিংক করা ছাড়া শেয়ার করতে পারতেন না। ইউটিউবের বদলে ব্যবহারকারীরা যাতে নিজেদের ভিডিও ফেসবুকে আপলোড করেন সে লক্ষ্যেই ভিডিও এমবেড করার ফিচার যোগ করা হবে। ইউটিউবের মহেতা প্রতিষ্ঠানের সাথে সরাসরি টেক্কা দিতেই ভিডিও সেবায় পরিবর্তন আনছে মার্কিন প্রতিষ্ঠানটি। ফেসবুকের জানানো তথ্য মতে, গ্রাহকেরা চাইলে তাদের আপলোড করা ভিডিও পুরো ইন্টারনেট ব্যবস্থায় শেয়ার করতে পারবেন। অর্থাৎ সংশ্লিষ্ট গ্রাহকেরা ভিডিও সব ফেসবুক গ্রাহক দেখতে পারবেন। কিন্তু গ্রাহক চাইলে তার ভিডিওটি শুধু বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। ফেসবুকের নতুন সেবাটি বিভিন্ন ব্র্যান্ড, সাংবাদিক ও প্রকাশকদের জন্য ইতিবাচক হবে বলেই মনে করা হচ্ছে।

কমেন্টের প্রসার :
অনলাইনের কোনো আর্টিক্যাল বা পোস্টে কমেন্ট করলে তা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে দেখা যাবে। অনলাইন কনটেন্টের সাথে মিডিয়া প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এ পদক্ষেপটি নেয়া হয়েছে বলে জানান। বর্তমানে ফেসবুকের বাজফিড, এলিটডেইলি, দ্য হাফিংটন পোস্ট ও ফক্স স্পোর্টস এই আপডেট পরীক্ষা করে দেখছে।

নিয়ন্ত্রণ করা যাবে ডিভাইস :
ফেসুবক তাদের ডেভেলপারদের জন্য অভিনব প্রোগ্রাম তৈরির দরজা খুলে দিয়েছে। এর মাধ্যমে বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এ সেবার মাধ্যমে ‘ইন্টারনেট অফ থিংস’ বা আইওটির জগতে প্রবেশ করতে চাইছে ফেসবুক।

অ্যাপ বিশ্লেষণ :
এ সেবায় ডেভেলপাররা ফ্রি ড্যাশবোর্ডে নিজেদের অ্যাপ সম্পর্কিত বিশ্লেষণ পাবেন। এতে ডেভেলপাররা জানতে পারবেন করা তাদের অ্যাপ ব্যবহার করছেন এবং ঠিক কোন ডিভাইসগুলোতে তাদের অ্যাপটি ব্যবহৃত হচ্ছে।

লাভবুক অ্যাপ :
ফেসবুকের মাধ্যমে জীবনসঙ্গী বা সঙ্গিনী বেছে নিতে ‘লাভবুক’ নামের একটি অ্যাপ ফেসবুকে আসছে। ২৩ বছর বয়সী এক প্রোগ্রামার সিজে জেমস এ অ্যাপটি তৈরি করেছেন তা এরই মধ্যে সফলতা পাচ্ছে। লাভবুকে ব্যবহারকারীরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সদস্য হতে পারবেন। কার্যকর ডেটিং হতে পারে বয়স, পছন্দ, স্থান ইত্যাদির ভিত্তিতে। পেপল-এর মাধ্যমে অর্থ প্রদানের করে লাভবুকে নিজের প্রোফাইল তৈরি করতে পারবেন। ফেসবুক এ অ্যাপের জন্য ক্যাম্পেইন করছে। অল্প কিছু দিনেই ১০হাজার ছাড়িয়ে গেছে ব্যবহারকারীর সংখ্যা। লাভবুক তিনটি প্যাকেজ অফার করছে। এর সাথে জড়িত রয়েছে ফেসবুক। প্রথম ডেটিংয়ে সফলতার পথে এগোতে থাকবেন যারা তাদের পাঁচটি ‘লিড’ দেয়া হবে। এগুলো ফেসবুকের লাইক বা মেসেজ থেকেও পাওয়া যাবে। এছাড়াও রয়েছে আরো নিত্যনতুন চমক।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×