somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

-শিশু কিংবা ভ্রুণ হত্যার দায় কার?-

১৪ ই জুন, ২০১৬ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রতিদিন এত এত খবর প্রকাশ হচ্ছে যে, কোনটার মন্তব্য রেখে কোনটা করি; ভাবতেও প্রচুর সময় নষ্ট করতে হয়। তার মধ্যে গত কয়েকদিন আগে ঘটে যাওয়া নার্সদের নিয়ে পুলিশ বাহিনী যে নাটক করলো তার একটা ছো্ট্ট মন্তব্য না করলেই নয়, তবে এ ব্যাপারে বিশদ লিখব ভাবছি। কারণ নার্সরা তাদের মৌলিকভাবে বেঁচে থাকার অধিকার নিয়ে যখন রাস্তায়, তখন শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কর্তৃপক্ষ দেখান হলুদ কার্ড! আমরা আইয়ুব-ইয়াহিয়ার দুঃসাশনের কথা শুনেছি, চোখে দেখিনি; তবে বর্তমান বাংলাদেশের পুলিশ বাহিনী সাধারণ জনগণের সাথে যে আচরণ করতেছে তা ১৯৭১ সালে আইয়ুব-ইয়াহিয়াও করে নাই বলে প্রতিয়মান।

বাংলাদেশের পেশাজীবীরা রাজনীতি করেন না-এটা বলা যায় না। পেশাজীবীদের রাজনীতিবিদ বানিয়ে ফায়দা তোলে সরকার। তবে পেশাগত স্বার্থে তারা দাবি-দাওয়া নিয়ে নিয়মতান্ত্রিক কর্মসূচী পালন করলে এর মধ্যে রাজনীতির গন্ধ খোঁজা অর্থহীন। এটা ভিন্নমতের প্রতিবাদী রাজনীতিভীতি থেকে জম্ম নেয়া ফোবিয়া হলে, সেটাও একধরনের মানসিক রোগ। নিজের ছায়া দেখে ভয় পাওয়ার মতো ব্যাধি। এর নিরাময় সহজ নয়। এ প্রসঙ্গে নার্সদের সাথে সরকারের সাম্প্রতিক পুলিশি আচরণের উপমা এক অতি অমানবিক ও অসাংবিধানিক। নার্সদের সব দাবি ন্যায় সঙ্গত কিনা তা জানি না, তবুও সেটা দ্বিতীয় প্রসঙ্গ। প্রথম কথা, সরকার আন্দোলনের মুখে নার্সদের ডেকে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী চাকরিতে নিয়োগদানের ব্যাপারে তাদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন। সে অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে
পর্যায়ক্রমে তাদের নিয়োগ পাওয়ার কথা।


এমন সমঝোতার পর তারা দেখতে পেলেন পিএসসির পক্ষ থেকে নার্স নিয়োগ পরীক্ষার নতুন সময় দেয়া হয়েছে। সেই পরীক্ষা এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এ ধরনের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে তারা স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় নার্সদের দাবিদাওয়ার প্রতি সাড়া দেয়ার পরিবর্তে হামলা করে দমিয়ে দেয়া হয়েছে তাদের। পুলিশি হামলার পাশাপাশি ওই হামলায় দলীয় লোকেরাও অংশ নিয়ে তাদের মারধর করেছে বলে অভিযোগ রয়েছে। এমন কি, পুলিশি নির্যাতনে একজন নার্সের গর্ভপাতও করিয়ে দেয়ার মতো বর্বরতা প্রদর্শন না করলে কি চলতো না!? মফস্বলে দলীয় ক্যাডারদের ছোড়া গুলি গর্ভবতী মায়ের পেটে ঢুকে শিশু জখম করলো। এবার মায়ের পেটের ভ্রুণ কেড়ে নিলো পুলিশের বাড়াবাড়ি। এখন এই ভ্রুণ হত্যার দায় কার?
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

×