somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রুপম হাছান
“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

-গ্রামের লোকের বিদেশ যাত্রা : অতঃপর-

১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তেল গেলে ফুরাইয়া বিমান যায় নামিয়া!- হা হা হা।


বিদেশের উদ্দেশ্যে উড়াল দেয়ার অপেক্ষায় দন্ডায়মান বিমানটির দরজা অভিমুখে লাইনে দাঁড়িয়ে আছেন অনেক যাত্রী। কারণ তখনো বিমানের দরজা খোলা হয়নি। আর যখন দরজা খোলার সময় ঘনিয়ে এলো, ঠিক তখনই লাইনের পেছনে এসে যুক্ত হলেন আরেকজন ভদ্রলোক। তিনি এসেই বেহুশ বদনে হুড়মুড় করে পেছন থেকে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। ঘটনার আকস্মিকতায় ক্ষেপে উঠলেন সবাই। কিন্তু তাকে নিবৃত করা গেলো না। তাই বধ্য হয়ে নিরাপত্তাকর্মীর দ্বারস্থ হলেন সবাই।


নিরাপত্তাকর্মী ওই যাত্রীর কাছে জানতে চাইলেন-কেনো তিনি এভাবে সবাইকে উপেক্ষা করে আগে আগে বিমানের কাছে যাওয়ার চেষ্টা করছেন?
উত্তরে ভদ্রলোক বললেন, ‘দেখুন, আমার খুব পা ব্যাথা। আমি আর দাঁড়াতে পারবো না।’
শুনে নিরাপত্তা কর্মী তাকে একটি চেয়ারের ব্যবস্থা করে দিতে চাইলেন। কিন্তু তাতে তিনি রাজি হলেন না, বরং হালকা বিরক্তি প্রকাশ করে বললেন-‘আমি এখানে কয় মিনিট বসলে কী আমার লাভ হবে। আমার বসা দরকার বিমানের সিটে।’


নিরাপত্তা কর্মী অবশ্য নরম সুরে বললেন, ‘নিশ্চয়ই বসবেন। আগে দরজা খোলা হোক।’
এ পর্যায়ে তিনি আগের চেয়ে কয়েক গুণ বেশি বিরক্ত হয়ে বললেন, ‘দেখুন, দরজা খুললেই যে আমি সিটে বসতে পারবো, এটা বিশ্বাস করি না। কারণ বিদেশ যাওয়ার জন্য আমার জেলা থেকে এ পর্যন্ত আসতে যত কিসিমের গাড়িতে চড়েছি, কোনটাতেই সিট পাইনি। সেগুলোরও তো দরজা খোলা ছিলো। কাজেই দরজা খোলা থাকলেই যে সিট পাবো তার গ্যারান্টি কী!? এখানে আবার আমি রয়েছি সবার পেছনে। লাইন ভেঙ্গে সামনে না গেলে বিদেশ পর্যন্ত আমাকে যে দাঁড়িয়েই যেতে হবে। তাই সবার আগে যাওয়ার চেষ্টা করছি।


সব শুনে নিরাপত্তাকর্মী তাকে আপাদমস্তক দেখে নিলেন। তারপর হালকা চোখ টিপ মেরে এক পাশে নিয়ে গেলেন। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, ‘আপনি যেহেতু সবার পেছনে থেকেও বিমানের সিটে বসতে চাচ্ছেন, তাহলে, আমি আপনার জন্য একটি সিটের ব্যবস্থা করে দিতে পারি। এজন্য আপনাকে কিছু খরচাপাতি দিতে হবে।


উত্তরে ভদ্রলোক বললেন, ‘কত দিতে হবে?
নিরাপত্তাকর্মী, ‘দুই হাজার।’
ভদ্রলোক, ঠিক আছে ‘তার আগে শর্ত আছে।’
নিরাপত্তাকর্মী, কী শর্ত?


‘বিমানের ট্যাংকিতে ফুল তেল আছে তো? আমি আসার সময় একটা বাসে উঠেছিলাম। সে বাসের ট্যাংকি ফুল ছিল না। শেষে বাস থেকে নেমে যেতে হয়েছে।’
নিরাপত্তাকর্মী হেসে সাধু ভাষায় বললেন, ‘সমস্যা নাই। তেল ফুরাইয়া গেলে আপনাকে নামিতে হইবে না। বিমান নিজেই নামিয়া পড়িবে। আর আপনি যাইবেন ...হে হে হে।’
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×