
আমার ধর্মটাও তোমার কাছে জিম্মি হয়ে গেলো
আমি মুসলিম তবু তোমার স্বার্থে নাস্তিক আমায় বলো!
আমি রাজাকারের বিচার চাইলে, বলো আওয়ামীলীগ
আর বিশ্বজিতের গানটা গাইলে, বিএনপি ঠিক ঠিক।
আমার দেশপ্রেম নিয়ে এতো নোংরা খেলা, কেন খেলো
তুমি বাংলাদেশী না পাকিস্থানি, স্পষ্ট করে করে বলো।।
তিরিশ লক্ষ প্রাণ, আর দু লক্ষ সম্ভ্রম
তোমার মন্ত্রী প্রধান পদের চাইতে, তার দাম কি কম!?
কেনো খুনির বিচার চাইলে আমায়, দেশদ্রোহী বলো
আর ভোটের মাঠে ধর্ম নিয়ে, নোংরা খেলা খেলো।।
#প্রীতম_আহমেদ
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




