somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

-গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের সমতা রক্ষা করা খুবই জরুরী-

০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশের হাইকোর্ট আর সুপ্রিম বলতে যদি কিছু থাকে তবে সেটা হচ্ছে সরকার!!! কারণ দেশের এই সর্বোচ্চ সাংবিধানিক আইনি প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে রুপায়ন করা হয়েছে। কখনো কখনো দেখেছি কোর্ট থেকে রায় বের হওয়ার আগেই তা বাস্তবায়ন করেছে সরকার আবার কখনো কখনো দেখেছি রায় বের হয়ে তামাদি হয়ে যাওয়ার পরেও তা বাস্তবায়নে আলোর মুখও দেখেনি! যখন কোনো দলীয় ব্যক্তির বিরোদ্ধে রায় এসেছে তবে সেটাকে সরকার তথা সরকারী দলের পক্ষ থেকে সব সময় বিতর্কিত করা হয়েছে কিংবা বলা যায় সেই সব রায়ের প্রতি সরকার বৃদ্ধাঙ্গুলী দেখিয়েছে সরকার!

আর বিরোধীপক্ষের কারো হলেই তা গর্ভে থাকতেই বাস্তবায়ন করেছে! উদাহরণ দিয়ে বলতে পারি, এই হাইকোর্ট থেকে যখন সরকার দলীয় তিনজন মন্ত্রীকে সাজা দেয়া হলো তখন তাদের মন্ত্রীত্ব নিয়েও কথা উঠেছিলো। তবে, তারা তো মন্ত্রীত্ব হারান নি বরং বহাল তবিয়তেই আছেন এখনো!? এরপর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সংবিধানে নাকি এই ব্যাপারে সঠিক ভাবে কিছু বলা নেই। বলা হলো মন্ত্রীত্ব থাকবে, না যাবে; এটা নির্ধারণ করবে সরকার কিংবা সরকারী দল!!! তাহলে ব্যক্তি দোষী হলেও কি আর না হলেও কি!? সিদ্ধান্ত যখন সরকারই দিবে? যেখানে মায়া চৌধুরী কে ১৩ বছরের জেল দেয়া হলো সেখানে মায়া চৌধুরী এখনো মন্ত্রী রয়েছেন কিভাবে? একই ভাবে মন্ত্রী কামরুল ইসলাম এবং আ ক ম মোজাম্মেল হক কেও ৭ দিনের জেল দিয়েছিলো দেশের সর্বোচ্চ কোর্ট, তবে কেনো তারা এখনো মন্ত্রী থাকলেন?

এই থেকে কি এমনটা প্রতিয়মান হয় না যে, কোনো কারণে বিএনপি তথা বিএনপি’র সমর্থিত ব্যাক্তি বিশেষ কেউ কোনো কারণে সাজা পেয়ে গেলে তারা নির্বাচনে আসতে কোনো দ্বিধা নেই কিংবা আইনি কোনো জটিলতা নেই!? যেটা ঐ তিন মন্ত্রীর ব্যাপারে করা হয়েছে? কারণ এক সংবিধানে তো দুই ব্যক্তির জন্য দুই রকমের আইন প্রণয়ন করা হয়নি? মন্ত্রী দোষী সাব্যস্ত হয়ে যদি মন্ত্রীত্ব বজায় থাকতে পারে, তবে রাজনৈতিকরা কেনো দোষী সাব্যস্ত হলে নির্বাচনে আসতে পারবে না?

এদেশের মিডিয়ার মানুষগুলো কি সঠিকটাও সঠিকভাবে উপস্থাপন করতে জানে না, নাকি জেনেও না জানার ভান করে? অথচো বিরোধী পক্ষের জন্য পরিচালিত আজকের বেশির ভাগ মামলা কিন্তু ১/১১ সরকারই দিয়েছিলো। এবং সরকারী দলের বিরুদ্ধে বিএনপির তুলনায় কয়েকগুণ বেশি মামলায় দিয়েছিলো। যদিও আওয়ামীলীগ ক্ষমতায় এসে তার বিরুদ্ধে দেয়া সকল মামলা প্রত্যাহার করে নিলো আর বিএনপির বিরুদ্ধে সকল মামলা সচল করে রাখলো! আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যা পরিপূর্ণভাবে অন্তরায়! এটা বিচার করার জন্য নিশ্চয় পাকা বুদ্ধির লোক হওয়ার দরকার নেই। তাই নিজের বিবেকের কাছেই না হয় প্রশ্নটা রেখে দিলাম।

বিস্তারিত পড়তে ক্লিক করুন : বিএনপির দুশ্চিন্তা ১/১১র মামলায়
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

×