somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রুপম হাছান
“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

হয়তো জোর যার খনিকের জন্য মুল্লুক তার, তারপরে....?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আগে বলে নিই- সরকারী পোষ্যবাহিনীর পক্ষ থেকে ৮ই ফেব্রুয়ারীতে সকল প্রকার মিছিল মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিলো অথচ সরকারী দল সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছোট ছোট আকারে মিছিল-মিটিং করেছিলো! সেটা সারা দেশ দেখলো কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নাকি সেটা দেখতে পাননি! আমরা লক্ষ করলাম, স্বরাষ্ট্র বিভাগ থেকে ঘোষণাকৃত এই আইনটি সরকারী দলের অনুচরেরা চোখের সামনে ভঙ্গ করার পরেও এই পোষ্যবাহিনীর পক্ষ থেকে তাদের গ্রেফতার করার জন্য কোনো ধরণের পদক্ষেপ নিতে দেখিনি! কিন্তু খালেদা জিয়ার পক্ষ থেকে যারাই রাজপথে উপস্থিত থাকার চেষ্টা করছেন কিংবা সাথে যাওয়ার চেষ্টা করেছেন তাদের বেশির ভাগকেই গ্রেফতার করার চেষ্টা করেছেন এই পোষ্যবাহিনী!!! আশা করছি, এমন আচরণ মনে রাখবে দেশের জনগণ।

অবশেষে জিয়া অরফানেজ ট্রাস্টের বিচার কার্য সমাধা করলেন বিচারক! বিনিময়ে খালেদা জিয়ার হলো ৫ বছর এবং তাঁর ছেলের হলো ১০ বছরের জেল!!! কিসের ভিত্তিতে এই বিচার হলো তা বিচার্য বিষয় নয় তবে এটা বিচার করা উচিত হবে, যেখানে দুদক একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেখানে সেই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দলীয় ভাবে মুভমেন্ট করাকে! একান্তুভাবেই বলা যায়, দুদকের এ্যাডভোকেট জনাব মোশাররফ হোসেন কাজল সম্পূর্ণভাবে একজন দলীয় অনুচর। তিনি কোনো ভাবেই একটি স্বাধীন প্রতিষ্ঠানের নিয়োগকৃত আইনজীবি হতেই পারেন না। আমি ব্যক্তিগত ভাবে মনে করছি, ন্যায় বিচারের স্বার্থে সম্মানিত আদালত যেনো আলোচনায় উঠে আসা প্রতিটি পয়েন্টকেই বিচারের আওতায় আনেন। যার মধ্যে লুকিয়ে থাকে ন্যায় বিচার প্রতিষ্ঠার সকল উপকরণ।

আজকের এমন দৃশ্যগুলোর কথা আগামী দিনে আওয়ামীলীগের অনুচরদের খেয়াল থাকলেই হবে। কারণ তারাও তো দুধে ধোয়া কিংবা হাউজে কাউসারের পানিতে ধোয়া মানুষ নন! এরকম ডজনে ডজনে মামলা তো শেখ হাসিনার বিরুদ্ধেও ১/১১ সরকার দিয়েছিলো। কোথায় গেলো সেসব মামলা? যেখানে মিগ২৯ ক্রয় দুর্ণীতির মতো ঝুঁকিপূর্ণ মামলাগুলোও রয়েছে।? যেগুলো আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসেই রাষ্ট্রীয় ক্ষমতাবলে অমিট করে নিলেন। অন্যদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে মামালাগুলো সচল রাখলেন!!! আর একের পর এক বিচারও করে যাচ্ছেন!

প্রশ্ন হচ্ছে, এক খাম্বা দুর্ণীতি আর এক অরফানেজ মামলা নিয়ে সরকার যা করলো তাতে করে বলতে হবে; যারা প্রায় এক যুগ (১২ বছর) ক্ষমতায় নেই তারা যখন আজকের দিনে কারা বরণ করার যোগ্য অপরাধী বলে বিবেচিত হলেন, তাহলে তো যারা গত ১০ বছর ধরে টানা ক্ষমতায় থেকে লক্ষ লক্ষ-কোটি টাকা লোপাট করেছেন উল্লেখযোগ্য খাত সমুহ থেকে- হলমার্ক/ডেসটিনি/গ্রামীন ব্যাংক/বেসিক ব্যাংক/দেশের রাষ্ট্রায়াত্ব ৪টি ব্যাংক/বিসমিল্লাহ গ্রুপ/শেয়ার বাজার/বিদ্যুৎ খাত/গ্যাস খাত/রোড়/পানি/কেন্দ্রীয় ব্যাংক থেকে রিজার্ভ লুন্ঠন/ভিওআইপি’র ব্যাবসার করে টাকার পাহাড়/আইটি খাত/ফ্লাইওভার দুর্ণীতি/বিভিন্ন সেতু দুর্ণীতি/তেলের বাজার/চালের বাজার/খাদ্য অধিদপ্তরের দুর্ণীতি/শিক্ষা ব্যাবস্থার অধপতন/চলচ্ছিত্র শিল্পকে ভারতীয় করণ/ভারতীয় পন্য খালাসে বিনা শুল্ক/ করিডোর প্রদান/দলীয় চিন্তায় ব্যাংক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে হাজার কোটি লোপাট/দলীয় পছন্দের লোকদের টিভির অনুমোদন সহ হাজারো পাপে পাপী হয়ে কিভাবে এতটা দম্ভ করছেন…?! ভাবতেই অবাক লাগে! মেমোরিতে রেখে দিন, এটারও বিচার হবে। আজকে যখন মাত্র ২ কোটি টাকা লোপাটের অজুহাত দিয়ে একটি দলের এই অবস্থা তখন লক্ষ কোটি টাকা লোপাট করার কারণে আপনাদের কি পরিণতি হতে পারে! তাই প্রস্তুত হতে থাকুন আগামী দিনের জন্যে….. নিশ্চয় সেদিন আপনাদের পার্শ্বে আপনাদের ছায়াটাও দেখতে পাবেন না।

আজকের দিনে আপনাদের কর্মকান্ড দেখে আমরা সাধারণরা শুধুই হতাশ হচ্ছি। ভাবছি আগামী দিনের পরিস্থিতি নিয়ে……???
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×