somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রুপম হাছান
“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

প্রস্তাব পাশ সঙ্গে পকেটের উন্নয়ন!

০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত দুইদিন ধরে জিলা ভিত্তিক নামের বানান শুদ্ধিকরণ নিয়ে হালমহলে এক ধরণের ক্যারিক্যাচার শুনা যাচ্ছে। রীতিমতো ব্যাপারটা রসালো হয়ে জমে উঠেছে সবার কাছে। এই নিয়ে আমার ও কিছু বলতে ইচ্ছে করছে…।

সর্বপ্রথম দেশের জিলা ভিত্তিক নামের বানান শুদ্ধিকরণ প্রকল্পের ধ্যানধারণা পোষণকৃত ব্যক্তিদের নিকট কিঞ্চিত অশ্লীলতার জন্য ক্ষমাপ্রার্থনা কামনা করছি। নামের বানান পরিবর্তনের পেছনে ‘নিকার’ এর যুক্তি-উচ্চারণের সঠিকতার জন্য এই পরিবর্তন অত্যন্ত জরুরী বলে আমি মনে করি। তবে ‘নিকার’ এর নিকট আমার বিনীত জানতে চাওয়া- Comilla, Chittagong-এর চেয়ে কি পঞ্চগড়ের "বোদা" থানার নামটা উচ্চারন করতে সমস্যা বেশী হয় না?!

অথবা "বড়বাল", "ধনকামড়া", "সোনাখাড়া", "কালাসোনা", "পোন্দেরচর", "গোয়ামারি", "ধনতোলা", "খাড়াগুদা" এই নামগুলো কি উচ্চারনের জন্য যথেষ্ট অশ্লীল নয়?! করজোড়ে নিবেদন, উপরোক্ত নামগুলো আগে পরিবর্তন করুন, যাতে আপনারা সুশীল সমাজ এগুলো পাবলিক প্লেসে উচ্চারণ করতে বিব্রতবোধ না করেন। তারপর না হয় বানানের সঠিকতা নিয়ে ভাববেন…।

আচ্ছা তা না হয় মেনে নিলাম যে এগুলো জাতীয়ভাবে ব্যবহার করার খুব একটা প্রয়োজন নেই কিন্তু যখন কোনো স্থানীয় এমপি তার নির্বাচনী এলাকার কথা মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে উচ্চারণ করে বলেন, মাননীয় স্পীকার আমার নির্বাচনী এলাকা ‘‘খাড়াসোনা’’য় বিগত সময়েও কোনো উন্নয়ন হয়নি এখনো হচ্ছে না!! তখন কি সেটা জাতীয়ভাবে সবার সামনে উঠে আসে না জনাব ভাবুক ‘‘নিকার’’?! যুক্তিসংগত কারণে হলেও জিলা ভিত্তিক নাম সংশোধন না করে স্থানীয় উদ্ভট নামগুলো সংশোধনী করতে প্রস্তাব করলে সব থেকে বেশি ভালো হতো বলে মনে করি। অথচ আপনাদের কাছে মনে হলো মাত্র ৫টি জেলার নামের বানান শুদ্ধ করলেই সব ঠিক হয়ে যাবে?!

সেজন্য মাত্র ৫টি জেলার নাম সংশোধনী প্রস্তাবে পেশ করা হলো প্রধানমন্ত্রীর দপ্তরে?! যেখানে আরো বেশ কয়েকটি জেলার নাম অন্তর্ভূক্ত হতে পারতো কিন্তু সেগুলোকে কেনো প্রস্তাবে আনা হলো না তা নিয়ে ‘নিকার’ এর চাহিদাকে জনসাধরণের কাছে সন্দেহমূলক অভিসন্ধী হিসেবে মনে হচ্ছে।

প্রস্তাবে আরো যেকয়েকটি জেলার নাম আনা যেতে পারতো-
বাংলায় আছে : * লক্ষীপুর * ব্রাক্ষ্বণবাড়ীয়া * সিলেট * বরগুনা * ময়মনসিংহ * পটুয়াখালী * বান্দরবন * চাঁদপুর * খাঁগড়াছড়ি * নরসিংদী * রংপুর * পঞ্চগড়

ইংরেজিতে আছে : * Lakshmipur * Brahmanbaria * Sylhet * Barguna * Mymensingh * Patuakhali * Chandpur * Khagrachhari * Narsingdi * Rangpur * Panchagarh

ইংরেজিতে হবে : * Lokkhipur * Brammonbaria * Sylet * Borguna * Moymonsingho * Potuakhali * Chadpur * Khagrachori *Norsingdi * Rongpur * Ponchogor

অথচ এতগুলো জিলার নামের অশুদ্ধ বানানের মধ্যে মাত্র হাতেগোনা ৫টি জেলার নাম প্রস্তাব করা হলো এবং তা শুদ্ধকরণ করে প্রকাশও করা হলো! বাকিগুলোর সংশোধনের দরকারও মনে করলেন না কেনো?! এখন যদি সাধারণ নাগরিক হয়ে একটি প্রশ্ন করি তবে হয়তো আবার রাজাকার হয়ে যাবো নতুবা চেতনাধারীদের কবলে পড়ে হলুদ মিডিয়ার শিরোনাম হবো! এখন ‘নিকার’ সাহেব (কর্তৃপক্ষ) আপনি বলুন তহবিলে কি ভাঁটা চলছিলো? এবং পরবর্তীগুলো কি একই ভাবে প্রস্তাবে এনে তহবিল পূরণের হাতিয়ার বানিয়ে নিলেন নাতো? যদি না হয় তবে কেনো সবগুলোকে একই সঙ্গে পরিবর্তন করা হলো না?! আমরা জানি যতবার কোনো কাজের প্রস্তাব করা হবে ঠিক ততবার দক্ষিণা গুনা যায়! আপনারা হয়তো সেই চক কষেই এমন প্রস্তাব করেছেন?!

এখন বলুন আপনাদের হাতে আর কোন প্রজেক্ট আছে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রস্তাব আনার? আশা করছি সেটি খুব দ্রুততার সাথে পাশ হয়ে যাবে। কারণ আগামী নির্বাচনে আওয়ামীলীগের তহবিলে ভাঁটার যায়গা পূরণ করার প্রজেক্ট পাশ করে কর্তৃপক্ষকে কৃতার্থ করবেন!!! আর বাংলার আবাল-বৃদ্ধ-বণিতা সবাই আপনাদের গুণগানে মশগুল থাকবে। আহা বেশ বেশ! উন্নয়নের জোয়ারে, ভেসে যাবে দেশ!!!
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

×