somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুমিন বান্দাদের দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর

১২ ই জুন, ২০১৮ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রহমত, মাগফেরাত ও নাজাতের স্মৃতিধন্য পবিত্র মাহে রমজান এর বিদায়লগ্ন সন্নিকটে। শাওয়ালের চাঁদ উঁকি দেবে পঁশ্চিমাকাশে। পৃথিবীর সব মলিনতা দূর করে অসঙ্গঁতির অপমৃত্যু ঘটিয়ে সকল মুমিন বান্দাদের ঘরে ঘরে আনন্দের সওগাত বয়ে আনবে পবিত্র ঈদুল ফিতর। মহিমান্বিত এই দিনে ধর্মীয় আচার, অনুষ্ঠান, ভাবগাম্ভীর্য আর সামাজিক প্রীতির বন্ধনে সবাই আনন্দে একাকার হবে। উৎসবের আমেজ নিয়ে ঈদ আসবে সবার ঘরে ঘরে। ঈদ হচ্ছে সবার মাঝে সাম্য, মৈত্রী ও সৌভ্রাতৃত্বের প্রতীক। আরবী শব্দ ঈদ যার অর্থ উৎসব। ফিতর শব্দের অর্থ ভঙ্গঁ করা। এখন ঈদুল ফিতর শব্দের অর্থ হল উপবাস ব্রত ভঙ্গঁ করার উৎসব। সামাজিক জীবনে এক সর্বজনীন উৎসব হচ্ছে ঈদ। যার একটি ঈদুল ফিতর ও অন্যটি ঈদুল আযহা।

এদিনটি সমগ্র মুসলিম জাতির জন্য মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত। সাম্য ও সৌভ্রাতৃত্বের প্রতীক ঈদুল ফিতর বছর ঘুরে আমাদের মাঝে আসে একমাস সিয়াম সাধনার পর। সিয়ামের আনন্দের শেষে ঈদের অনন্দ। এ দিন ছোট বড়, ধনী-গরীব, বিবাদ বিসম্বাদ সকল ভেদাভেদ ভুলে সবাই উপভোগ করে ঈদের আনন্দ। সবাই ভুলে যায় হানাহানি, হিংসা, বিদ্বেষ, অহংকার। একে অপরকে বুকে টেনে নেয়। ঈদের জামাত পরিণত হয় মহামিলন ক্ষেত্রে। ঈদুল ফিতরের নির্মল আনন্দ এবং শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত করতে পারলে বিপর্যস্ত জনজীবন থেকে দূরে হবে সকল প্রকার সন্ত্রাস, দুর্নীতি এবং নৈরাজ্য।

ঈদ আমাদের শিক্ষা দেয় সাম্য, মৈত্রী, সমমর্যাদা ও সৌহার্দের গুরুত্ব। ঈদের আনন্দের এই দিনে রাসুলে পাকের আদর্শেকে সামনে রেখে প্রতিটি মুহুর্তে আল্লাহ পাকের রেজামন্দী লাভের জন্য তৎপর হলে সমাজ হবে সুন্দর, দূর হবে সকল অন্ধকার। ঈদের নামাজের পর পরস্পর পরস্পরের প্রতি সকল প্রকার হিংসা, বিদ্বেষ, ঘৃণা ভুলে হাসি মূখে যদি একে অপরকে আপন করে অালীঙ্গন ও কূশল বিনিময় করেন তাহলে এর মাধ্যমে আল্লাহ পাক তাঁর বান্দার সগীরা গোনাহ সমূহ ক্ষমা করতে থাকেন। ঈদের প্রাক্কালে আমাদের প্রত্যাশা সবার জীবন সুন্দর হোক। আগত পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও সমৃদ্ধ।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৮ দুপুর ১২:০২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি বিলাস!

লিখেছেন রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮



বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক... ...বাকিটুকু পড়ুন

আকাশের ঠিকানায় চিঠি দিলাম

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৬

প্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।



আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

জীবনের আনন্দের ফুল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:৪৯



প্রেয়সি হে প্রিয়তমা গিয়েছ কোথায়?
হারায় অমৃত ঘুম খোলা আখি পাত
বিবর্ণ অনেক লাগে জোছনার রাত
তোমায় হারিয়ে প্রিয়া আঁধার জীবন।
আসবে কি ফিরে তুমি সুখের প্রভায়
জীবন রাঙ্গিয়ে দিতে? অপেক্ষার হাত
তোমার পরশ... ...বাকিটুকু পড়ুন

রিলিফ ওয়ার্ক - আবুল মনসুর আহমেদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই জুলাই, ২০২৬ রাত ৮:০৮




রিলিফ ওয়ার্ক
- আবুল মনসুর আহমেদ


বন্যা ।
সারা দেশ ভাসিয়া গিয়াছে। গ্রামকে গ্রাম ধুধু করিতেছে। বিস্তীর্ণ জলরাশির কোথাও কোথাও ঘরের চাল ও বাশের ঝাড়ের ডগা জাগাইয়া লোকালয়ের অস্তিত্ব ঘোষণা করিতেছে। এই... ...বাকিটুকু পড়ুন

×