দেরী করে ঘুম থেকে ওঠা আমার একটা বাজে অভ্যাস। গতকাল সকালে একটা কাজে ব্রিটিশ কাউন্সিলে যেতে হয়। তাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। কাজ শেষ করার পর হলে ফিরব কিন্তু কেমন ঝিম ঝিম লাগছে। রিক্সা নিলাম।
রিক্সাতে উঠে তাকায়ে দেখি রিক্সাঅলা এক পা দিয়ে রিক্সা চালাচ্ছে। অন্য পায়ে পোলিও। এক পায়ে রিক্সা চালানো যে কতটা কষ্টের তা লিখে বোঝানো সম্ভব নয়। আমি অসাড় হয়ে বসে ছিলাম। কি বলব? মনে হচ্ছিল নেমে যাই কিন্তু আমরা রিক্সায় না উঠলে তাঁর খাবার আসবে কোথ্থেকে? পাশের রিক্সার একলোক উনার খোজ নিচ্ছিল। রিক্সা থেকে নেমে উনাকে বেশি ভাড়া দিলাম। বললাম--আপনি রিক্সা না চলিয়ে কোন দোকান দিলেও পারেন। উনি বললেন--দোকান দেব কি ভাবে।
আসলেই তো যার দু'মুঠো খাবার জোগাড় করতে পথে নামতে হয়েছে সে দোকান দেবার টাকা কোথায় পাবে? মনটা কেমন বিক্ষিপ্ত হয়ে গেল।
যে দেশের মানুষ অবৈধ টাকা রাখার জায়গা না পেয়ে বস্তায় ভরে লেকের পাড়ে ফেলে দেয়,,,
যে দেশের মানুষ নির্বাচন করতে কোটি কোটি টাকা খরচ করে,,,
যে দেশে রয়েছে যমুনা ফিইচার পার্ক,,,
কোটিপতির সন্তানরা বিশৃংখল জীবনযাপন করে,,,
যে দেশে সন্তানের ভ্যাকেশন কাটাতে বিদেশ ভ্রমনে নিয়ে যায়,,,
সে দেশেই_________
অসহায় মানুষ রাস্তার পাশে পড়ে থাকে,,,
শিশুরা খাবারের প্রত্যাশায় শ্রম বিক্রি করে,,,
আমাদের নানা-দাদার বয়সী মানুষগুলি যাদের সময় বিশ্রাম নেবার জীবীকার তাগিদে তারাও রিক্সা-ঠেলাগাড়ি চালায়।
আমাদের কি কিছুই করার নেই এই মানুষগুলির জন্য?
সবার কথা বাদ দিলাম এই সমাজের প্রতি,,যে দেশের আলো-হাওয়ায় বেড়ে উঠেছি তার প্রতি তো আমার ও দায়বদ্ধতা রয়েছে।নিজের ওপর খুব বিরক্ত লাগছে। আমি তো ঐ লোকের নাম ঠিকানা আনতে পারতাম। ঠিক আছে আমার এত টাকা নেই কিন্তু আমি উনার ছবি, ঠিকানাসহ বিভিন্ন পত্রিকায় লিখতে পারতাম। দেশ টিভিতে আমার এক পরিচিত ছিল তার মাধ্যমে ও সাহায্য করা যেত। প্রথম আলো থেকে এই মানুষ গুলোকে সাহায্য করে, সেখানেও জানাতে পাতাম। অথচ কাপুরুষের মত পালিয়ে এসেছি। আমরা আর কতদিন এভাবে পালাব?
শুধু অন্যকে দোষারোপ না করে সবাই যেন যার যার অবস্থান থেকে অসহায় মানুষ গুলিকে সাহায্যে করি। আর বলি______
তুমি একা নও শুধু গুমরে কাদঁতে
তুমি একা নও আজ তেষ্টা মেটাতে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

