somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েকটা মানুষের নোংরা মানসীকতার দায়ভার নিতে হচ্ছে পুরো সমাজকে

০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন থেকে উর্মির (ছদ্ম নাম) কাছে আজে বাজে ফোন আসছিল। এক পর্যায়ে ও সিমটা পাল্টায়ে ফেলতে বাধ্য হয়। কিছুদিন পর একই সমস্যা। নতুন সীমে আবার পুরানো ফোন। পরে জানাগেল এরা ইন্টারনেট থেকে ওর নাম,,পরিচয়সহ সকল তথ্য পেয়েছে। এমন কি এরা ঊর্মির সাথে নাকি ম্যাসেন্জারে চ্যাট ও করেছে। অবশেষে এক ব্যক্তির কাছ থেকে জানাগেল একটি ওয়েবসাইটের ঠিকানা যেখানে ঊর্মির পর্নোছবি দেয়া হয়েছে। ওয়েবসাইটে ঢুকে দেখি ওর বাসা,,বাবার ফোন নাম্বার,,কোন ডিপার্টমেন্টে পড়ে,,কোন ব্যাচ,,কোথায় বাড়ি-----সব কিছুই সেখানে আছে। অনেককেই ওর ফ্রেন্ড লিস্টে এড করা হয়েছে। এটা দেখে ও অনেক ভেঙে পড়ে।

আমাদের দেশে যেটা সাধানরত ঘটে---- ছেলেরা প্রেমের অভিনয় করে শারীরীক সম্পর্ক গড়ে তুলে এবং ভিডিও করে নেটে ছেড়ে দেয়। এক মেয়ের পর্নো ছবি তুলে ওক এখন ব্লাকমেইল করছে, অনেকে মিলে ইউজ করছে এবং ওর কাছ থেকে টাকাও নিচ্ছে। অনেক সময় আবার ভিন্ন চিত্র ও দেখা যায়। কিছু কিছু সাইবার ক্যাফে তে বসার ব্যবস্থা এমন যেন একএকটা অালাদা রুম। সেখানে জুটিগুলির একান্ত দৃশ্যগুলি গোপনে ভিডিও করে নেটে ছেড়ে দেয়া হয়। যেটা ঐ ছেলে-মেয়েদের কেউই হয়ত জানতে পারছেনা।

কিন্তু ঊর্মীর ক্ষেত্রে ঘটেছে এর থেকেও ভিন্ন ঘটনা। ওর ডিপার্টমেন্টে একটি গ্রুপের সাথে ওর একদিন তর্ক হয় এবং এর প্রতিশোধ নিতে ঐ গ্রুপের ছেলে-মেয়েগুলি এই জঘন্য কাজটি করে। ওরা সবাই ঢাকার। কারও বাবা ভার্সিটির টিচার কিন্তু এদের নৈতিকতাবোধ?

আমাদের মাঝে সততা, নৈতিকতা, মূল্যবোধ--এই শব্দগুলির তাৎপর্য এখন অনেক কমে গেছে। আধুনিকায়নের নামে আমরা আজ উগ্র হয়ে যাচ্ছি। ভালবাসার নামে নোংরামি করে বেড়াচ্ছি। যেহেতু এইসবের শিকার হচ্ছে মেয়েরা,,বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের চেহারাকে আড়াল করে রাখা হয়,,,,তাই মেয়েদেরকে সবকিছুর দায়ভার নিতে হয়।

মেয়েদের সচেতন হবার দরকার। যদিও ঊর্মী কিছু না করেও রেহাই পায়নি। তারপারও মেয়েদের কে নিজেকে নিয়ে ভাবা উচিত। ভালবাসার মানুষটিকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয়। কারন মুখোশের আড়ালের পিশাচটাকে তো আর দেখা যায়না। সাময়ীক মোহের বশবর্তী হয়ে সারা জীবনের হীনমন্যতায় ভোগার থেকে একটু সাবধান হওয়াটাই কি ভাল নয়?

আর যে ছেলেগুলি এমন কাজ করে চলেছে তাদের কঠোর শাস্তি হওয়াটা জরুরী। যদিও বাংলাদেশে বসে এদের শাস্তি দাবী করাটা সর্বোচ্চ বোকামি। এক্ষেত্রে পরিবার গুলি গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে। আমরা জীবনের একটা বড় সময় বাবা-মায়ের আদরে বেড়ে উঠি। ভাল-মন্দের জ্ঞান তাদের কাছ থেকেই প্রথমে পেয়ে থাকি। বাবা-মাকে শুধু সন্তানকে আগলে রাখলেই হবেনা। সন্তানকে ছোট বেলা থেকেই শেখাতে হবে খারাপ টা না নিতে--- ছেলে -মেয়েকে আলাদা ভাবে নয়, মানুষ হিসেবে অন্য মানুষকে শ্রদ্ধা করতে। অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ই পারে আমাদের পশুত্বকে দমন করতে।


সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫২
৭৬টি মন্তব্য ৬১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×