somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনটা যদি আবার ছোট হয়ে যেত

১৬ ই মে, ২০১৫ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাসার বারান্দায় দাড়ালে মনোলোভা কোন দৃশ্য চোখে পড়েনা।সারি সারি বাস,সিএন,জি.ট্রাক,তাদের কালো ধোঁয়া আর কান ফাটানো হর্ণ,দিনের চিত্রটা মোটামুটি এরকমই ।তবে রাতের পরিবেশটা একটু ভিন্ন।মাঝে মাঝে এক দুটো ট্রাক-বাস যায়,কয়েকটা কুকুর এলোপাতাড়ি ঘুরোঘুরি করে।আমার আঠার মাস বয়সী ছেলে রাতের কুকুরগুলি দেখে ডাকাডাকি করে ডগী ডগী বলে।কুকুরগুলি দেখিয়ে তাকে ভাত খাওয়ায় তার মা।গত রাতে একটা কুকুর বসে ছিল রাস্তার পাশে হঠাৎ একটা ট্রাক কুকুরটার পিছনের পায়ের উপর দিয়ে চলে যায়,রক্তে ভেসে যায় রাস্তাটা।ঘনটাটা আমার চোখের সামনেই ঘটে,মনটা একটু ভারী হয়ে যায়।একটু পর ছেলেকে খাওয়ানোর জন্য বারান্দায় আনতেই কুকুরটাকে ও দেখে,তারপর থেকেই শুরু করে কান্না,“বাবা ডগীটা ও বাবা ডগীটা”বলে।আমি বুঝি, আমার ছেলেটা ছোট বলেই এমন করছে।আমাদের মত বড় হয়ে গেলে আর এমন করবেনা।তখন কত লাশ দেখবে রাস্তার পাশে,কত খুনের খবর দেখবে টিভিতে,কত আর কান্না করবে?এই যেমন গতকাল দেখলাম খবরে,এক বাবা তিন মেয়েকে জবাই করে হত্যা করেছে।দেখি আর ভাবি আসলেই আমরা অনেক বড় হয়ে গেছি ,এতটাই বড় যে,এসব ছোটখাট ব্যাপার এখন আমাদের আর স্পর্শ করেনা।কেবলই মনে হয়,মনটা যদি আবার ছোট হয়ে যেত,আমার ছেলের মত।তখন আর কিছু না হোক ছোটখাট ব্যাপারগুলোতে একটু চিৎকার করে কাঁদতে পারতাম।পাথরের মত শক্ত ও ভারি মনটা একটু নরম ও হালকা হত!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×