২৪ টাকা=৩টি হাসি
১১ ই জুন, ২০১৫ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাজের বুয়ার ছেলেটা সকাল থেকেই চিৎকার করে যাচ্ছে।বেলা বাজে দশটা অথচ এর মধ্যেই দুইবার উত্তম-মধ্যম খেয়েছে মার কাছে।অপরাধ?তার মা যে মালিকের বাসায় কাজ করে তারা সকালের নাস্তায় রুটি ও ডিম খায়।ছেলেটা ও রুটি-ডিম খাবার জন্য প্রতিদিন কান্না করে বাট হু কেয়ারস?কাজের বুয়ার ছেলে খাবে আগের দিনের বাসি তরকারি দিয়ে ফ্রিজে রাখা ঠান্ডা ভাত,সেটা গলা দিয়ে নামুক আর না ই নামুক।
মালিকের ছোট ছেলে ক্লাস নাইন পড়ুয়া আসিফের ইদানিং নতুন বাতিক হয়েছে,নাস্তা খাওয়ার পরে বাসার সামনের দোকান থেকে একটা টাইগার এনার্জি ড্রিংক কিনে খায়।আজও যথারীতি আসিফ দোকানে এসেছে প্রায় ১৫ মিনিট হলো কিন্তু টাইগার কিনতে মনটা সায় দিচ্ছেনা।কেবলই ছোট বাচ্চাটার কান্নারত মুখটা সামনে ভেসে উঠছে।ও আর একটু সামনে এগোল,হোটেলটার সামনে এসে টাইগার কেনার জন্য রাখা ২৫টা টাকা বের করল।২টা পরটা ১২ টাকা ও ১২ টাকার ডালভাজি কিনে ফেলল ও।খাবারের প্যাকেটটা নিয়ে বাসায় এসে বুয়ার ছেলেটার হাতে দিতেই ও দৌড়ে ওর মার কাছে চলে গেল।প্যাকেটটা খুলতেই দুজনে বাকরুদ্ধ হওয়ার পালা।এরপর দুজনেরই কানপর্যন্ত বিস্তৃত হাসি।ছেলেটার হাসিটা হয়েছে দেখার মত।ভেজাগালের হাসি যে এত সুন্দর আসিফের তা ধারনা ছিলনা।
হাসিটা যে কখন আসিফের ঠোটেও চলে এসেছে তা ও খেয়ালই করেনি।একটা টাইগার দিয়ে তিনটা হাসি,মন্দ না।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৫ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন