somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালো না লাগা একটা দিন :(

১৭ ই মে, ২০০৯ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে ঘুম থেকে উঠেই বাসায় শুনি চেচামেচি, বাপ চিল্লায় লগে মা ও চিল্লায়। ব্যাপার খারাপ কিছু হইছে বুঝতে পাইরা খিচ মাইরা বিছানাতেই পইড়া থাকলাম। কিছু সময় ব্যাপার স্যাপার পর্যবেক্ষন করে বুঝতে পারলাম বাপ পচা মাছ লয়া আইছে । মা বরাবরের মতই তার কন্ঠ সর্বস্ব শক্তি দিয়া বাপেরে ঝারতে লাগল। ব্যাপক মজা তো !!!:D

মজা টের পাইলাম কতক্ষন পর বাপের আমার কথা ইয়াদ হইতেই। বুঝলাম এলা আমার উপর দিয়া সিডর যাইব। মনে মনে নিজের উপর ১০ নং বিপদ সংকেত ধার্য কইরা কোন মতে বিছানা ছাইড়া কাপড় চোপড় পইরা বাসা থাইকা ভাগলাম। গন্তব্য আমার বন্ধু পোটলা কাজলের বাসা। হালায় বাপের বাপের একমাত্র পোলা। বাসায় একাই থাকে, ভাবলাম হালার বাসায় গিয়া শান্তি মতন দুপুর পর্যন্ত ঘুমটা পুরা করুম।

যায়া দেখি, এলাহি কান্ড, ঘরে পুলাপানে ভর্তি, একটারেও আমি আগে কখন ও দেখি নাই। চেহারা দেইখাই বুইঝা লইলাম সব হের পোটলা খাওয়ার পার্টনার। আমি এক রুমে ঢুইকা লক কইরা দিলাম ঘুম । ঘন্টা ৩ পরে চিল্লাচিল্লির আওয়ায পাইলাম, ব্যাপারটারে মালুম দিলাম না ! সব মাল খোরের দল, চিল্লাচিল্লি করতেই পারে। আর ও কিছুক্ষন পরে কাজল আইসা দরজা ধাক্কান শুরু করল। আমি ঘুম চোখে দরজা খুলতেই আমারে কয় , একটা হেরোইন খায়া অসস্থ হয়া গেছে। আমি বাপু কিছুও বুজলাম না, হারা জীবন শুনলাম এরা নাকি মাল না পাইলে অসুস্থ হয় আজকা শুনি খায়া অসুস্থ ! অজ্ঞান হয়া গেছে !তাড়াতাড়ি লয়া গেলাম স্কয়ারে, ছেলেটার চেহারা দেইখা আমার খুব মায়া লাইগা গেছিল, এত সুন্দর নিস্পাপ একটা চেহারা ! কিছুক্ষনের মধ্যে ছেলের মা-বোন সবাই চলে আসল। তাদের কান্না-কাটি দেখে খুব খারাপ লাগল। বেকি গুলারে জিগায় কি হইছে , কেউ কিছু বলে না। আমারে জিগাইতেই গড়বড় কইরা সব কয়া দিলাম। আমার কথা শুনে মা-বোনের কান্না দেখে কে ! অনেকক্ষন বসে ছিলাম , শেষ বিকালের দিকে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে বের হওয়া মাত্র মোবাইলে ৪টা মিস কল, একটা ম্যাসাজ পেলাম। ছেলেটা মারা গেছে !

ধ্যাত !!! দিনটাই খারাপ গেল !!!

মনটা খারাপ রে ভাই খুবি খারাপ !!:((:((
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×