
প্রধান বিচারপতি অসুস্থ হলে,
তার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হল না কেন?
আইনমন্ত্রী প্রধান বিচাপতির চিঠির বরাত দিয়ে দাবী করে বলেছেন,তিনি ক্যান্সার রোগে আক্রান্ত,যদি তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে কি টেষ্ট করার জন্য তিনি সম্প্রতি আইসিডিডিআরবিতে(হাসপাতাল) এ গেলেন?
প্রধান বিচারপতি অসুস্থ হলে,
রাষ্ট্রপতি কেন তাকে দেখতে গেলেন না? রাষ্ট্রপতি কেন কোন প্রতিনিধি পাঠালেন না?
প্রধান বিচারপতি গুরুতর অসুস্থ হলে,
হাসপাতালে ভর্তি না হয়ে বাসায় বসে আছেন কেন?
প্রধান বিচারপতি গুরুতর অসুস্থ হলে,
অষ্ট্রেলিয়ান এম্বাসিতে কিভাবে গে েলন ?
প্রধান বিচারপতির চিঠিতে ১১ টি বানান ভূল কেন?
তিনি অষ্ট্রেলিয়ান এম্বাসিতে, আইসিডিডিআরবিতে(হাসপাতাল),পূজা করতে পারলে, তিনি কেন সাংবাদিকদের সামনে আসছেন না কিংবা কোন কথা বলছেন না।
শুধুমাত্র সরকার সমর্থিতরা কেন তার বাসায় আসা-যাওয়ার অনুমতি পাচ্ছে, মানবাধিকার কর্মীসহ অন্যরা কেন অনুমতি পাচ্ছে না।
তিনি কোন হাসপাতালে চিকিৎসা নিয়ে নিশ্চিত হলেন যে, ওনার ১ মাস ছুটি দরকার।
এই ছিল গত ১১ অক্টোবরের লেখা।
অবশেষে প্রধান বিচারপতি নিজেই বলেছেন তিনি অসুস্থ নন।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



